বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২৪- এ অংশগ্রহণ করবে আইফার্মার

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: জেনারেটিভ এআই ও এমবেডেড ফাইন্যান্স সমাধান (সল্যুশন) তৈরির লক্ষ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২৪- এর জন্য পাঁচটি স্টার্টআপকে নির্বাচিত করেছে ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। ৩শ’ জনেরও বেশি আবেদনকারীর মধ্যে থেকে আইফার্মারসহ মাত্র পাঁচটি স্টার্টআপ এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। হংকং, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম থেকে নির্বাচিত হয়েছে বাকি চারটি স্টার্টআপ।

আগামী ছয় মাস আইফার্মার অন্যান্য স্টার্টআপগুলোর সাথে (আইপিইডি, অন-আস, অপলেইন এবং কিউকো) ভিসা’র প্রোডাক্ট আর্কিটেক্টদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণের এবং বাণিজ্যিক কার্যক্রম ত্বরান্বিত করার উপযোগী নতুন সমাধান তৈরি ও নিরীক্ষা করার সুযোগ পাবে। ডেমো ডে’র মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ হবে। এছাড়াও, এই ব্যাচ থেকে নির্বাচিত একটি স্টার্টআপ ‘ভিসা এভরিহয়্যার ইনিশিয়েটিভ’ অনুষ্ঠানে সবার সামনে এর উদ্ভাবনী সমাধান তুলে ধরার সুযোগ পাবে। টেকক্রাঞ্চের উদ্যোগে আয়োজিত এই ইনোভেশন প্রোগ্রাম সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে।

ভিসা বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম উদ্ভাবন ও এর ইতিবাচক প্রভাবের মধ্যে সংযোগ হিসেবে কাজ করে। এই প্রোগ্রামটি আইফার্মারের মতো দূরদর্শী স্টার্টআপকে প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ও আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে সমন্বয় করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে ভূমিকা রাখে। ভবিষ্যতেও এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপগুলো যেন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নতি করতে পারে সেজন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে।”

আইফার্মারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ বলেন, “আমরা কৃষিখাতের বর্তমান ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একটি গঠনমূলক পদ্ধতি অনুসরণ করি। আমাদের অর্জিত সম্যক ধারণা এই খাতের জন্য উপযোগী সমাধান বের করতে ভূমিকা রাখে। কৃষকসহ কৃষি সাপ্লাই চেইনের সাথে জড়িত সকলের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখছে এসব সমাধান। আমাদের পেমেন্ট (অর্থ পরিশোধ) সংক্রান্ত সমাধান ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই সমাধানের মাধ্যমে আমরা আর্থিক অন্তর্ভুক্তির পরিসর বৃদ্ধিতে এবং বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করতে কাজ করে যাচ্ছি।”

২০১৯ সালে প্রতিষ্ঠিত আইফার্মার একটি প্রযুক্তিগত এবং ডেটা-নির্ভর স্টার্টআপ, যা কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন আর্থিক এবং ডিরেক্ট-টু-ফার্ম কমার্স সংক্রান্ত পরামর্শ প্রদান করে। আইফার্মার আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কৃষি প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহিত করে। এছাড়াও, কৃষি ইনপুট প্রতিষ্ঠানসমূহকে প্রান্তিক পর্যায়ে পণ্য ও সেবা বিতরণে সহায়তা এবং প্রক্রিয়াকরণে নিয়োজিত কোম্পানি ও রপ্তানি বাজারে উচ্চমানের কৃষি পণ্য সরবরাহ করতে সহায়তা করে আইফার্মার।

এই বছরের নির্বাচিত স্টার্টআপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)/জেনারেটিভ এআই), এমবেডেড ফাইন্যান্স, গ্লোবাল মানি মুভমেন্ট, ডিজিটাল অ্যাক্সেপটেন্স ও লয়্যালটি অব দ্য ফিউচারের মতো নতুন খাতের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে বিভিন্ন অত্যাধুনিক সমাধান নিয়ে কাজ করছে। ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ইতোমধ্যে অনেক স্টার্টআপের বিকাশে এবং বিভিন্ন ইউজ কেস বাস্তবায়নে সহায়ক ভূমিকা রেখেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি