শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka

ভিসতা ইলেকট্রনিক্সে যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় পুরষ্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান, ওয়ালটনের সাবেক নির্বাহী পরিচালক ইলিয়াস কাঞ্চন এবার যোগ দিলেন ভিসতা ইলেকট্রনিক্সে। তিনি উদ্যোক্তা পরিচালক হিসেবে ভিসতায় যোগ দেন। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মে, ২০২২) বিকেলে গুলশানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘গ্র্যান্ড রিসিপশন টু ইলিয়াস কাঞ্চন’ শীর্ষক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান সামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক প্রকৌশলী মো. মইনুল হক, উদয় হাকিম, এইচভ্যাক এর পরিচালক প্রকৌশলী মো. শহীদ উল্লাহ, ভিসতার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং তানভীর জিহাদ প্রমূখ।

ভিসতায় যোগ দেয়ার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজের নাম লেখালেন ইলিয়াস কাঞ্চন। এর আগে তিনি ওয়ালটনের ব্র্যান্ড এ্যাম্বাসেডর এবং নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। এবার তিনি ভিসতায় এলেন উদ্যোক্তা পরিচালক হিসেবে।

তিনি নিরাপদ সড়ক চাই নামে একটি সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত। চলচ্চিত্র, মানুষের জন্য সামাজিক আন্দোলন, পণ্যের প্রচার-প্রসার সব ক্ষেত্রেই তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। উদ্যোক্তা হিসেবেও তিনি সফল হবেন বলে ভিসতা পরিবারের প্রত্যাশা।

অনুষ্ঠানে ভিসতা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান সামছুল আলম বলেন, ইলিয়াস কাঞ্চনের অন্তর্ভূক্তিতে ভিসতা টিম আরো শক্তিশালী হলো। ভিসতা পণ্যের প্রসারে ইলিয়াস কাঞ্চন গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। দ্রুত পরিবর্তনশীল এই সেক্টরের ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত।

ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক্স সেক্টরে আমাদের সঙ্গে একযোগে কাজ করেছেন। এই সেক্টরের বিকাশে তিনি শক্তিশালী ভূমিকা রেখেছেন। দেশী ইলেকট্রনিক্স পণ্যের প্রসারেও তার অবদান রয়েছে। এবার একসঙ্গে কাজ করে ভিসতাকে আমরা দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে দেখতে চাই। বিশেষ করে পণ্যের কোয়ালিটিতে ভিসতা কোনো ছাড় দেবে না। পণ্যের মান দিয়ে আমরা ক্রেতাদের মন জয় করতে চাই।

ভিসতার পরিচালক উদয় হাকিম বলেন, সারা বিশ্বে ইলেকট্রনিক্স শিল্প একটি দ্রুত বর্ধনশীল এবং পরিবর্তনশীল খাত। ভিসতা মেধা ও পেশাদারিত্ব দিয়ে ওই চ্যালেঞ্জের ফসল নিজেদের ঘরে তুলতে চায়। ভিসতার মূল শক্তি এর অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিম। ইলিয়াস কাঞ্চন দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড জনপ্রিয় করার কাজ করেছেন। তিনি যোগ দেয়ায় ভিসতার শক্তি অনেকগুন বাড়লো। আমাদের লক্ষ্য সম্মিলিত প্রয়াসে ভিসতাকে দেশের এক নম্বর ব্র্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। দেশপ্রেমিক গ্রাহক এবং মিডিয়া পাশে থাকলে আমরা সফল হব ইনশাল্লাহ।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, তিনি সব সময় লড়াকু মানুষ। সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। সস্তা গ্রাহকপ্রিয়তা নয়, ভিসতার লক্ষ্য উচ্চমানের পণ্যসেবা দেয়া। সব শ্রেনীর গ্রাহকের কাছে ভিসতা তার সেরা ইমেজ তুলে ধরতে চায়। তার বিশ্বাস- পণ্যের মান যদি সেরা হয় গ্রাহক ভিসতাকেই বেছে নেবে। ভিসতাকে শীর্ষে নিয়ে যাওয়া তার জন্যও একটি চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, যে কোনো কোম্পানির সঙ্গে আমি নিজেকে জড়াই না। আমার মনে হয়েছে ভিসতা ভালো কোম্পানি। দেশপ্রেম এবং দেশের মানুষের পণ্যসেবা দিয়ে ভিসতা নাম্বার ওয়াণ ব্র্যান্ড হবে বলেই আমার বিশ্বাস।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভিসতার যাত্রা শুরু। ভিসতা শব্দের অর্থ দূরদর্শী। এর ভাবার্থ সাফল্যের সিঁড়ি।

গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে ভিসতা ইলেকট্রনিক্স পণ্যের কারখানা স্থাপন করেছে। সেখানে অ্যান্ড্রয়েড এবং বিভিন্ন ধরনের টিভি উৎপাদন চলছে। চলতি বছরের মধ্যেই হোম অ্যাপ্লায়েন্স এবং এসি উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে। এরপর স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনে যাবে ভিসতা।

এছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিভিন্ন ধরনের মনিটর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, ডিজিটাল হোয়াইট বোর্ড, রাউটার, ল্যাপটপ, স্মার্ট মিরর, মেডিকেল ডিসপ্লে, ভিআরএফ এসি, এসেক্সরিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করতে যাচ্ছে ভিসতা।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি