শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
30.1 C
Dhaka

নতুন রঙে, নতুন আঙ্গিকে এলো ভি২৩ই

টেকভিশন২৪ ডেস্ক: নতুন রং ‘সানশাইন গোল্ড’ নিয়ে স্মার্টফোন বাজারে এসেছে ভিভো’র ভি২৩ই। ক্রেতাদের রুচি বৈচিত্র্যের কথা মাথায় রেখে ‘সানশাইন গোল্ড’ রঙের এই স্মার্টফোন সদ্যই বাজারে আনা হয়েছে।

ভিভো বাংলাদেশে‌’র প্রোডাক্ট ডিরেক্টর ‘ডেভিড লি’ বলেন, ‘স্মার্টফোনের মধ্যে ভিভো যে তরুণদের পছন্দের একটি ব্র্যান্ড সে বিষয়ে কোন সন্দেহ নেই। গ্রাহকদের পছন্দের প্রতি ভিভো’র দায়বদ্ধতা রয়েছে। এরই অংশ হিসেবে আমরা ভিন্ন রঙের স্মার্টফোন আনি। ভি২৩ই’র সানশাইন গোল্ড সংস্করণটিও এর ব্যতিক্রম নয়।

অসাধারণ ক্যামেরা সিস্টেম:

ভিভো ভি২৩ই’তে সংযুক্ত করা হয়েছে – সেলফি তুলতে পারদর্শী বিশেষ ফ্রন্ট ক্যামেরা। সেই সাথে রয়েছে অত্যাধুনিক অটোফোকাস (এএফ), এআই এক্সট্রিম নাইট পোর্ট্রেইট, মাল্টি-স্টাইল পোর্ট্রেইটসহ নানা ধরণের পোর্ট্রেইট মোড।

স্মার্টফোনটির ৫০ মেগাপিক্সেলের এএফ পোর্ট্রেইট সেলফি ক্যামেরায় স্বচ্ছ ও সুন্দর ছবি তোলা সম্ভব। নতুন আই অটোফোকাস সিস্টেম নির্ভুলভাবে মানুষের চোখ চিহ্নিত করতে পারে এবং বিষয়বস্তুতে ক্রমাগত ফোকাস ধরে রাখে। ডিভাইসটিতে যে আইসোসেল ৩.০ প্রযুক্তি রয়েছে তা আলোর ভারসাম্য ঠিক রাখে। ফোনের ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তির মাধ্যমে একইসঙ্গে ফ্রন্ট ও ব্যাক ক্যামেরায় একটি প্রাণবন্ত ভিডিও করা সম্ভব।

ভিভো ভি২৩ই রিয়ারে রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল নাইট ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। কম আলোতে ছবি তোলার সময় আলো ও অন্ধকারের সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করবে স্মার্টফোনটির সুপার নাইট মোড।

পাশাপাশি এর বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেইট ছবিকে আরো প্রাণবন্ত করে তোলে। এই মোডে রাতের দৃশ্যকে অকৃত্রিম রুপে ক্যপচার করা সম্ভব।

ভিভো ভি২৩ই
সানশাইন গোল্ড রং নিয়ে এলো ভিভো ভি২৩ই

পারফরম্যান্স:

ভিভো ভি২৩ই’তে রয়েছে ৮ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট রম। তবে ব্যবহারকারীর জন্য এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির সাহায্যে  ৮ গিগাবাইট র‌্যামকে বাড়িয়ে ১২ গিগাবাইট করা সম্ভব। ফোনটিতে রয়েছে ৪০৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যেখানে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জারের মাধ্যমে খুব দ্রুত চার্জ দেওয়া সম্ভব।

ভিভো ভি২৩ই’তে রয়েছে ফানটাচ ওএস১২, যার মাধ্যমে হোম স্ক্রিনে ফুল কাস্টমাইজেশন সম্ভব। ব্যবহারকারী তার ইচ্ছামতো ফোনের হোমস্ক্রিন পরিবর্তন করতে পারবে। অপারেটিং সিস্টেমটিতে রয়েছে ন্যানো মিউজিক প্লেয়ার যার মাধ্যমে মিউজিক অ্যাপে যাওয়া ছাড়াই মিউজিক প্লে করা বা অন্য মিউজিকে যাওয়া সম্ভব।

যুগোপযোগী ডিজাইন:

৭.৩৬ ও ৭.৪১ মিলিমিটার আল্ট্রা স্লিম এন্ড লাইট এজি গ্লাস ডিজাইন ভিভো ভি২৩ই’কে আকর্ষণীয়  লুক দিয়েছে যা সহজেই বহনযোগ্য। ভিভো’র নতুন রং সানশাইন গোল্ড ছাড়াও মুনলাইট শ্যাডো ও সানশাইন কোস্ট নামে আরো দুটো রং রয়েছে।

ভিভো ভি ২৩ই স্মার্টফোনের মূল্য  ২৫ হাজার ৯৯০ টাকা।

আরো তথ্যের প্রয়োজনে: আহমেদ আল আমীন, ইনফো পাওয়ার, ০১৮৮৯৯৮২৯৭৫

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি