শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.8 C
Dhaka

দক্ষিণ এশিয়ায় ভিভোর সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীতে যাত্রা শুরু করেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর। এটি দক্ষিণ এশিয়ায় ভিভোর সবচেয়ে বড় আউটলেট। প্রগতি স্বরণীতে আলামিন আইকন সেন্টারে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে আকর্ষনীয় এই আউটলেটটি।

জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ভিভো ফ্ল্যাগশিপ স্টোরটি উদ্বোধন করেন জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মীম। এছাড়া অনুষ্ঠানে ছিলেন ভিভো বাংলাদেশের উর্ধতন কর্মকর্তারা ও জনপ্রিয় টেক ব্লগাররা।

এরইমধ্যে তরুণরা ভিড় জমিয়েছেন নতুন ফ্ল্যাগশিপ স্টোরে। নতুন ও আকর্ষনীয় অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন তরুণরা।

ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু উপলক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডিউক, ভিভো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের  ডিরেক্টর  নাটালেস, সেলস ডিরেক্টর শ্যারন। ফিতা  ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তাঁরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিষয়ক ব্লগার, ভিভোর ফ্যান-ফলোয়াররা।

ভিভো
ভিভোর ফ্ল্যাগশিপ স্টোর, দিবে প্রযুক্তির নতুন অভিজ্ঞতা

ভিভোর স্মার্টফোন কেনা থেকে শুরু করে সার্ভিসিং সবই করা যাবে এই এক ছাদের নিচে। এখানে থাকছে ভিভোর ইনোভেশন এক্সপেরিয়েন্স, প্রোডাক্ট, এক্সসেসরিজ, এক্সক্লুসিভ গিফটস এবং সুপিরিয়র কাস্টমার সার্ভিস।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের উল্টোপাশে আলামিন আইকন সেন্টারের নিচতলায় ভিভোর এই ফ্ল্যাগশিপ স্টোরটি। পাঁচ হাজার বর্গফুটের এই ফ্ল্যাগশিপ স্টোরটি ভিভোর ইনোভেশন সেন্টার ও এক্সপেরিয়েন্স জোন হিসেবেও ব্যবহৃত হবে।

কেবল স্মার্টফোন কেনা নয়, এই ফ্ল্যাগশিপ স্টোর সবাইকে দিবে প্রযুক্তি নিয়ে অন্যরকম অভিজ্ঞতা। স্মার্টফোন কেনা, সার্ভিসিং করানোর পাশাপাশি মিলবে ভিভোর বিভিন্ন এক্সসেসরিজ, গেম খেলার অভিজ্ঞতা। এ যেন প্রযুক্তির কোনো ভুবনে নিজেকে ছেড়ে দেওয়া!

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি