সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
17 C
Dhaka

ভক্তদের চমকে দিতে ইনফিনিক্স আউটলেটে তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: ইনফিনিক্সের যমুনা ফিউচার পার্ক আউটলেটে গিয়ে ভক্তদের চমকে দিয়েছেন স্পিডস্টার তাসকিন আহমেদ। প্রিয় তারকাকে দেখার জন্য শীর্ষস্থানীয় এই স্মার্টফোন ব্র্যান্ডের আউটলেটটিতে ভিড় করেন শত শত মানুষ। সেখানে ভালোবাসা দিবস উপলক্ষে ইনফিনিক্স ভক্তদের কাছে অনুভূতি প্রকাশ করেন তাসকিন।

আউটলেটে উপস্থিত হয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোনগুলো চালিয়ে দেখেন তাসকিন। জানতে চান তাদের নতুন ফোন নোট ১২ প্রো সম্পর্কে। তার মতে, অনুশীলন বিরতির সময় এই ফোনটি তার গেমিং পার্টনার হিসেবে যথাযথ।

উপস্থিত ভক্তদের উদ্দেশে তাসকিন বলেন, “আপনারা এই বিশেষ দিনে বিশেষ মানুষকে এই বিশেষ ফোনটি উপহার দিতে পারেন। ব্র্যান্ড হিসেবে ইনফিনিক্স অনেক লাভলি। তাদের ফোন ব্যবহার করে আমার ভালো লেগেছে। এই ফোন ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন এর বিশেষত্ব কি। আমার ও ইনফিনিক্সের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।”

সম্প্রতি বাজারে আসা আল্ট্রা-স্পিড ফোন নোট ১২ প্রো-তে আছে হেলিও জি৯৯ প্রসেসর, ২৫৬জিবি রম+১৩জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম, ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ট্রিপল ক্যামেরা এবং ৬.৭” এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে। নোট ১২ এর আরেকটি ভার্সন নোট ১২ ২০২৩-এ আছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ৮ জিবি র‍্যাম যা ১৩ জিবি পর্যন্ত এক্সটেন্ড করা যায়, ৬.৭” এফএইচডি+ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ট্রিপল ক্যামেরা সিস্টেম।

ইনফিনিক্স আউটলেটে তাসকিনকে হঠাৎ উপস্থিত হতে দেখে চমকে যান উপস্থিত ক্রেতারা। লীলা রহমান নামে এক ক্রেতা জানান, “আমি আমার মা-কে ভালোবাসা দিবসে একটি ফোন উপহার দিতে চাইছিলাম, তাই এখানে এসেছি। কিন্তু আমি কখনো কল্পনাই করতে পারিনি যে, এখানে এসে আমি তাসকিনের দেখা পাবো। ইনফিনিক্সের কাছ থেকে এই উপহার পেয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে।”

গ্রাহকদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভালোবাসা দিবস উপলক্ষে বেশকিছু উদ্যোগ নিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। তাদের ‘লাভ ফেস্ট’ ইতোমধ্যেই বিপুল সাড়া পেয়েছে। ইনফিনিক্স ভক্তরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফেস্টের সোশ্যাল কন্টেস্টে অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।

এছাড়াও, হট ১২ ও নোট ১২ সিরিজের স্মার্টফোন কিনে ক্রেতারা পাবেন প্রিয়জনের জন্য নিশ্চিত উপহার।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি