রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

১৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে বেসিস-নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-এর রেজিস্ট্রেশন

টেকভিশন২৪ ডেস্ক: বেসিস-এর উদ্যোগে ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২১’ উপলক্ষে অনলাইনে ক্যাম্পাস এক্টিভেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত হয় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। দেশে বেসিস-এর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১ ।  

ক্যাম্পাস এক্টিভেশন অনুষ্ঠান থেকে দেশের শিক্ষার্থীদের দ্রুত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে রেজিস্ট্রেশান সম্পন্ন করার আহ্বান জানানো হয়। ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবছর নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫১টি শহরে এই চ্যালেঞ্জ আয়োজন করবে। বেসিস বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে) ভার্চুয়ালি এই প্রতিযোগিতার আয়োজন করছে।

অনুষ্ঠানে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব ফারহানা এ রহমান সূচনা বক্তব্য রাখেন। সূচনা বক্তব্যে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি বলেন,  নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বিগত প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা তাদের সক্ষমতার প্রমাণ রেখেছেন এবং বাংলাদেশের জন্য সুনাম অর্জন করেছেন। এবারের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। আমি আমাদের শিক্ষার্থীদের আহ্বান জানাব, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনারা সফল হলে জাতি হিসেবে আমরা ডিজিটাল বাংলাদেশের সক্ষমতার প্রমাণ দিতে পারব। এই প্রতিযোগিতা মত আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন  করে ও আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে বেসিস দেশের সকলকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে চায়।  

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া বলেন, বেসিসের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে সংযোগ স্থাপিত হয়েছে তাতে আমরা অনেক খুশি। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো প্রতিযোগিতা আয়োজনে ইউজিসি বেসিসকে আগামী দিনগুলোতে সহায়তা করবে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের ইন্ড্রাস্টিগুলোর সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করছি। আমি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের আহ্বান জানাব তারা যাতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান এবং আইসিটি সেলের পরিচালক জনাব ড. উজ্জ্বল কুমার আচার্য বলেন,  আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা অনেক মেধাবী। তারা এই প্রতিযোগিতায় আগেও ভালো করেছে। আমি আশাবাদী তার এবারও ভালো করবে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের সমস্যাগুলোর সুন্দর সমাধান দিয়ে তারা পুরস্কার জিতবে ও আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আবেদীন বলেন,  নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বেসিস আমাদের দেশের শিক্ষার্থীদের উৎসাহিত করছে এ জন্য আমি বেসিসকে ধন্যবাদ দিতে চাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাহ মুর্তজা রশিদ আল মাসুদ, ইউআইটিএস-এর সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আল ইমতিয়াজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ খালেদ সোহেল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জনাব মোঃ আজমাইন ইয়াকিন সৃজন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক জনাব ফারিয়া তাবাসসুম, কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জনাব ইকবাল আহমেদ, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ জাহেদ, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক জনাব আব্দুল ওয়াদুদ শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর উপদেষ্টা মাহাদী-উজ-জামান ও আরিফুল হাসান অপু শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসিস সচিবালয়ের সহকারী ব্যবস্থাপক ও নাসা স্পেস অ্যাপ্স চ্যালেঞ্জ ২০২১ এর কমিউনিকেশন লিড মুন মন্ডল রাজীব। সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষার্থী ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আগ্রহীগণ http://bsf.basis.org.bd/NASA-Registration-Form লিঙ্কের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

আগামী ২ থেকে ৩ অক্টোবর ২০২১ বিশ্বব্যাপী এই প্রতিযোগিতা ভার্চুয়ালি ২৫১টি শহরে অনুষ্ঠিত হবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি