সোমবার, জুন ৮, ২০২৬
32.1 C
Dhaka

বেসিস-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অব্যাহত প্রয়াস তুলে ধরে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বেসিসের এই বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।

সভায় বেসিস নির্বাহী পরিষদের জ্যৈষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা, সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ, পরিচালকবৃন্দ- হাবিবুল্লাহ নেয়ামুল করিম, একেএম আহমেদুল ইসলাম বাবু, মুশফিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ কামাল, তানভির হোসেন খান, মোস্তাফিজুর রহমান সোহেল এবং রাশাদ কবির উপস্থিত ছিলেন।

এছাড়াও বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাউলি, এ কে এম ফাহিম মাশরুর, শামীম আহসান, এবং সৈয়দ আলমাস কবীরসহ বেসিসের পাঁচ শতাধিক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় বেসিসের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০২২-২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করা হয় এবং ২০২৩-২৪ অর্থবছরের আয়-ব্যয় হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়। পেশকৃত এসব প্রতিবেদনের উপর সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আলোচনায় অংশ নেন ও গুরুত্বপূর্ণ মতামত দেন।

বার্ষিক সাধারণ সভায় বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান ভবিষ্যৎ উপযোগী মানবসম্পদ তৈরি, স্থানীয় শিল্পের বিকাশ, বিদেশি বাজার সম্প্রসারণ, পুঁজি ও আর্থিক প্রণোদনা সুবিধা বৃদ্ধি, স্টার্টআপের জন্য একটি সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করা, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও সম্প্রসারণ, বেসিস সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধিতে গৃহিত পদক্ষেপসহ বেসিসের গত এক বছরে বাস্তবায়িত কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন।

সভায় বেসিসের সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০২২-২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন।

বার্ষিক সাধারণ সভায় বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, “বর্তমানে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে আছি। আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। বেসিস তার সদস্যদেরকে সাথে নিয়ে এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা খাতের উন্নয়নে কার্যকর অবদান রাখতে চাই। আমরা একসাথে কাজ করবো এবং আমরা বেসিস কে আরও উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।”

এছাড়াও, বেসিস সভাপতি বেসিসের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ করে বেসিস সদস্যদের জন্য একটি ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য সদস্যরা বেসিস নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি