মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
27.1 C
Dhaka

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জি-ক্লাউড এ যুক্ত হচ্ছে বাংলাদেশ-আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আগামী বছরের জুনে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জি-ক্লাউড এ যুক্ত হচ্ছে বাংলাদেশ। তিনি বলেন ডিজরাপটেড টেকনলোজি বিষয়ে দেশের মেধাবী তরুণদের প্রযুক্তিগত সহায়তা ও ফ্রি প্রশিক্ষণ দেবে ওরাকল একাডেমি। 

প্রতিমন্ত্রী আজ আগারগাঁওস্থ আইসিটি বিভাগের সভাকক্ষে সরকারি-বেসরকারি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নলেজ পার্টনার হিসেবে ওরাকল বাংলাদেশের সাথে আইসিটি বিভাগের চুক্তি ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন দেশে শিল্পবান্ধব প্রযুক্তি ও দক্ষ জনসম্পদ গড়ে তুলতে ‘ব্লেন্ডেড এড্যুকেশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এর সদস্য হিসেবে শিক্ষা মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে আইসিটি বিভাগ। এছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী, সৃজনশীল, সমাস্যার সমাধানকারী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা থেকেই কোডিং শেখানোর পাশাপাশি এআই, মেশিন লার্নিং ও ডেটা অ্যানালিটিক্স শেখাতে উদ্যোগ নেবে আইসিটি বিভাগ। 

আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ওরাকল জাপান ও এশিয়া প্রশান্ত মহাসগরিয় অঞ্চলের প্রেসিডেন্ট গ্যারেট ইক, ওরাকল বাংলাদেশের বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা বক্তব্য রাখেন।

পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে গত বছর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সমঝোতা চুক্তি অনুযায়ী স্থানীয় মেধাবীদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে আইসিটি’র মানবসম্পদ উন্নয়ন বিভাগকে সাহায্য করার প্রতিমন্ত্রীর স্বারক হস্তান্তর করেন ওরাকল বাংলাদেশের বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি