রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
27 C
Dhaka

বিল গেটসকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষধনী ইলন মাস্ক

spot_img

টিভি২৪ ডেস্ক:ধনীদের তালিকায় অন্তর্ভুক্তির পর থেকে জীবনে মাত্র দ্বিতীয়বার দুইয়ের নিচে নামলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তাকে হটিয়ে বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষধনীর মুকুট এখন ইলন মাস্কের দখলে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের তথ্যমতে, ইলন মাস্কের মালিকানাধীন জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের মূল্য গত এক বছরে বেড়েছে প্রায় ৬৭৫ শতাংশ। ২০১৯ সালের ২৫ নভেম্বর টেসলার প্রতিটি শেয়ারের মূল্য ছিল যেখানে ৬৭ দশমিক ২৭ মার্কিন ডলার, বর্তমানে তা দাঁড়িয়েছে ৫২১ দশমিক ৪০ ডলারে।

প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হতে চলেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এর শেয়ারের দাম বেড়েছে হু হু করে। ফলে এই এক বছরে টেসলার ২০ শতাংশ শেয়ারের মালিক ইলন মাস্কেরও সম্পদ বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

তালিকায় ৩৫তম অবস্থান নিয়ে বছর শুরু করেছিলেন টেসলার প্রধান। এরপর দেখতে দেখতেই সেখানে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছেন এ ধনকুবের।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাবে, বর্তমানে ৪৯ বছর বয়সী মাস্কের মোট সম্পদের পরিমাণ ১২৮ বিলিয়ন ডলার। সামান্য পিছিয়ে থাকা বিল গেটসের সম্পদও ১২৮ বিলিয়নের। তবে আয়ের একটি বড় অংশ দান না করলে শীর্ষধনীর তালিকায় তিনি হয়তো আরও ওপরের দিকেই থাকতেন।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস এখনও বিশ্বের শীর্ষধনীর খেতাব ধরে রেখেছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ অন্তত ১৮২ বিলিয়ন ডলার। সূত্রঃ রুপার্ট নেট

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি