রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

ডেভেলপার কমিউনিটির দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্রমের পরিধি বিস্তারে বিডিঅ্যাপস

টেকভিশন২৪ ডেস্ক: রাজশাহী অঞ্চলের ডেভেলপার কমিউনিটির দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্রমের পরিধি বিস্তারে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করল বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোর বিডিঅ্যাপস। সম্প্রতি রাজশাহীর এক অভিজাত হোটেলে কার্যক্রমটির উদ্বোধন করে প্ল্যাটফর্মটি।

অনুষ্ঠানে বিডিঅ্যাপসের সাথে জড়িত প্রতিষ্ঠান, প্ল্যাটফর্মে কাজ করা ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে আলোচনা এবং কুইজের পাশাপাশি বর্তমান ডেভেলপারদের অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং শীর্ষস্থানীয় স্থানীয় মিডিয়া এক্সিকিউটিভদের সাথে প্ল্যাটফর্মটির ভিশন এবং ভবিষ্যত কাজের পরিকল্পনা, মতামত ও পরামর্শ শেয়ার করেন বিডিঅ্যাপসের সিনিয়র এক্সিকিউটিভরা। এছাড়া চলতি বছর অনুষ্ঠিতব্য হ্যাকাথনের লোগোও উন্মোচন করা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে রুয়েটের ইসিই অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল, স্টার্টআপ রাজশাহীর প্রেসিডেন্ট তাসনিম বিনতে শওকত, বিএফডিএস’র জেনারেল সেক্রেটারি মাহফুজ রহমানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলে বিডিঅ্যাপস’র নবনিযুক্ত কমিউনিটি এনগেজমেন্ট এক্সিকিউটিভ মাহির আশেফ, রবি আজিয়াটা লিমিটেড’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, জেনারেল ম্যানেজার মো. সালাহ উদ্দিন এবং মিয়াকি মিডিয়া লিমিটেড’র সিইও তানিম ইসলাম ।

বিডিঅ্যাপস ডেভেলপার, আইটি ইনস্টিটিউটের স্টেকহোল্ডার, ট্রেনিং সেন্টার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ১৮ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৫০ হাজারের বেশি অ্যাপ নিয়ে রবি আজিয়াটা লিমিটেডের উদ্যোগে যাত্রা শুরু করা বিডিঅ্যাপসে বর্তমানে ৩০ হাজেরে বেশি অ্যাপ ডেভেলপার রয়েছেন। যার মধ্যে ২০ শতাংশ নারী ডেভেলপার। প্রোগ্রামার এবং নন-প্রোগ্রামার উভয়ই dev.bdapps.com ওয়েবসাইটের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশন তৈরি এবং তা গ্রহকের সামনে তুলে ধরতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি