মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
34 C
Dhaka

বিটিসিএল-বাংলাদেশ পুলিশের মধ্যে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি সমঝোতা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ‘হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি মনিটরিং সিস্টেমে বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি প্রদানের জন্য বিটিসিএল এবং বাংলাদেশ পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিটিসিএল প্রধান কার্যালয়ের টেলিযোগাযোগ ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিটিসিএল এর জেনারেল ম্যানেজার এক্সটার্নাল এফেয়ার্স ড. মো. আনোয়ার হোসেন মাসুদ এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশ মো. মিজানুর রহমান, পিপিএম (বার) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় বিটিসিএল এর ম্যানেজিং ডিরেক্টর ড. মো. রফিকুল মতিন এবং ডিএমডিবৃন্দসহ বিটিসিএল এর উর্দ্ধতন কর্মকর্তা এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের শেষ পর্যায়ে টেলিফোনে সংযুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বিটিসিএল এবং বাংলাদেশ পুলিশকে অভিনন্দন জানান। এসময় মন্ত্রী বলেন “মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স থেকে শুরু করে বর্তমানে সরকারের যত প্রধান সেবা রয়েছে সবগুলো সেবার নেটওয়ার্ক বিটিসিএল প্রদান করে আসছে। এছাড়া বাংলাদেশে ডিজিটাল মহাসড়ক নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি।” করোনাকালে বিটিসিএল এর নেটওয়ার্ক যদি যথাযথভাবে কাজ না করতো, তাহলে আমাদের সংকটে পড়তে হতো।”

মন্ত্রী আরো বলেন “বিটিসিএল এখন আগের চেয়ে অনেক বেশী কাস্টমার-রেসপন্সিভ। আমি আশা করি বাংলাদেশ পুলিশ বিটিসিএল এর নেটওয়ার্ক ব্যবহার করে প্রত্যাশিত সেবা পাবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি