মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
21 C
Dhaka

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়-এর সকল ফি পরিশোধ হবে বিকাশে

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তাদের অ্যাডমিশন ও অ্যাকাডেমিক ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা যেকোনো স্থান থেকে যেকোনো সময় সহজেই ফি পরিশোধ করে শিক্ষাজীবন নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারবেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্যও ফি সংগ্রহ ব্যবস্থাপনা আরো সময় ও খরচ সাশ্রয়ী এবং ঝামেলাবিহীন হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, বিকাশের হেড অব পে-রোল বিজনেস এ টি এম মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাশ অ্যাপ থেকে ফি পরিশোধ করতে পারবেন। এজন্য বিকাশ অ্যাপের ‘পে বিল’ আইকন থেকে ‘এডুকেশন’-এ ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে। সেখান থেকে ‘অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নির্বাচন করে বিল সময়সীমা, স্টুডেন্ট আইডি, ফি-এর পরিমাণ ও সবশেষে বিকাশ পিন দিলেই ফি পরিশোধ হয়ে যাবে।

বিল পরিশোধ হয়ে গেলে শিক্ষার্থী কনফার্মেশন পাবেন ও বিকাশ অ্যাপেই বিলের ডিজিটাল রিসিট দেখে নিতে পারবেন। চাইলে পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্ট সেভ করেও রাখা যাবে।

শিক্ষার্থীরা ইউএসএসডি কোড ব্যবহার করেও ফি পরিশোধ করতে পারেন। এজন্য *২৪৭# ডায়াল করে ‘পে বিল’ নির্বাচন করে ‘আদার’ অপশন বেছে নিতে হবে। পরের ধাপে ‘মেক পেমেন্ট’ অপশন নির্বাচন করে বিশ্ববিদ্যালয়ের বিলার আইডি নম্বর টাইপ করতে হবে। এরপর বিল অ্যাকাউন্ট নম্বরের জায়গায় স্টুডেন্ট আইডি টাইপ করে বিল মাস, বছর, ফি-এর পরিমাণ এবং গোপন পিন দিলে ফি পরিশোধ হয়ে যাবে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন থেকে শুরু করে সব ধরনের অ্যাকাডেমিক ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এতে ফি দেয়ার তারিখ পার হয়ে যাওয়া কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ফি দেওয়ার ঝামেলা এড়ানো যাচ্ছে। বিকাশে বর্তমানে ৮০০টির বেশি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফি ও অ্যাকাডেমিক ফি সহ সব ধরনের ফি পরিশোধের সুবিধা চালু রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ও এফআইসিএসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস...

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি