মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
27 C
Dhaka

আমাজনে চাকরি পেল নোবিপ্রবির মেধাবী শিক্ষার্থী সায়েন্টিস্ট আহমেদ কাওছার

টেকভিশন২৪ প্রতিবেদক : আমাজনে চাকরি পেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আহমেদ কাওছার। ই-মেইলের মাধ্যমে কাওছারকে বিষয়টি নিশ্চিত করেছে আমাজন কর্তৃপক্ষ। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে অবস্থিত সিয়াটলে আমাজনের হেড কোয়ার্টারে অ্যাপ্লায়েড সায়েন্টিস্ট হিসেবে চলতি বছরের জুনে যোগদান করবে বলে জানান। 

আহমেদ কাওছার নোবিপ্রবির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের স্টিভেন্স ইন্সটিটিউট অব টেকনোলজিতে মেশিন লার্নিংয়ের উপর পিএইচডি করছেন। আমাজনে চাকরির বিষয়টি নিশ্চিত হওয়ার  প্রক্রিয়ায় তিনি বলেন, ‘সাধারণত সবাই যেভাবে চাকুরির আবেদন করে আমিও সে অনুযায়ী প্রায় ২ মাস আগে আবেদন করেছিলাম। আবেদন গ্রহনের পরে তারা জুম অ্যাপে কোডিং, মেশিন লার্নিং, ম্যাথম্যাটিক্স, স্টাটিস্টিক্স সহ বিভিন্ন বিষয়ে আমার সাক্ষাতকার নেন। পরে ই-মেইলের মাধ্যমে তারা আমার চাকরি নিশ্চিত করেন। ’

সায়েন্টিস্ট আহমেদ কাওছার

কাওছার বলেন, ‘আমাজন বা ফেসবুক গুগলের মতো প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়ার অনুভূতিটাই আলাদা।’

সাম্প্রতিক সময়ে তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সম্মানান পদক অর্জন করেন কাওছার। ভারত থেকে সায়েন্টিস্ট অব দ্য ইয়ার, সিংগাপুর, মরক্কো থেকে শ্রেষ্ঠ গবেষণা পদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শ্রেষ্ঠ গবেষণা পদক ও ন্যাশনাল আইসিটি পদক পান তিনি। এ ছাড়াও কাওছার রবি আর ভেঞ্চারে চ্যাম্পিয়ন হন। এর আগে মাইক্রোসফট ও আইবিএম মতো প্রতিষ্ঠানে কাজ করার অফার পেয়েছেন মেধাবী বাংলাদেশী এই তরুণ।

এই মেধাবী ২০২১ সালে স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে আমেরিকায় জান। আমার গ্রামের বাড়ি চট্রগ্রামের হাটহাজারীতে। তার পরিবারের বাকি সদস্যরা বাংলাদেশেই বসবাস করছেন। 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

সর্বশেষ

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

ডিজিটাল রূপান্তরে ভিওনের ৩০ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের বৈশ্বিক কার্যক্রমের...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

টেকভিশন২৪ ডেস্ক: প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ...

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি