মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
34 C
Dhaka

বিজেসি-ক্লিক অ্যান্ড পে’র মধ্যে চুক্তি স্বাক্ষর

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: সদস্যদের জন্যে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে দেশে সম্প্রচার সাংবাদিকদের একমাত্র সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি। এরই অংশ হিসেবে সুপার শপ ক্লিক অ্যান্ড পে’র সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে বিজেসি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিজেসি’র পক্ষে সদস্য সচিব শাকিল আহমেদ ও ক্লিক অ্যান্ড পে’র পক্ষে কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও নুরুল ইসলাম তুষার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিজেসির ট্রাস্টি সৈয়দ ইশতিয়াক রেজা, হারুন অর রশিদ, কোষাধক্ষ্য মানস ঘোষসহ, নির্বাহী ও যুগ্ম নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া, ক্লিক অ্যান্ড পে’র পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কোম্পানির উপদেষ্টা মে. জে. (অব.) জীবন কানাই দাস, পরিচালক মোস্তফা সারোয়ার, সিএফও  সাঈদ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে বিজেসির ট্রাস্টি মানস ঘোষ বলেন, সম্প্রচার মাধ্যমের সংবাদকর্মীদের কল্যাণ, দক্ষতা ও মান উন্নয়নের লক্ষ্যে বিজেসি যাত্রা শুরু করলেও এক সময় আমরা উপলব্ধি করি সদস্যদের জীবন যাপন সহজ করতে ভূমিকা রাখা প্রয়োজন। এরই অংশ হিসেবে দৈনন্দিন কেনাকাটায় বিজেসি সদস্যরা কিভাবে বাজারের প্রচলিত মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারে সে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। বিজেসির এই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে এসেছে সুপার শপ ক্লিক অ্যান্ড পে। বিজেসি পরিবার কৃতজ্ঞ ক্লিক অ্যান্ড পে’র কাছে।

অনুষ্ঠানে সুপার শপ ক্লিক অ্যান্ড পে’র প্রতিষ্ঠাতা ও সিইও নুরুল ইসলাম তুষার ঘোষণা দেন, বিজেসি সদস্যদের জন্য আগামী ১১ এপ্রিল পযন্ত ৫ লিটার সয়াবিন তেল ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে। তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।আমরা্ও প্রযুক্তির সহায়তায় দ্রব্যমূল্য সহয়নীয় রাখতে কাজ করছি। সবার সহায়তা পেলে দেশব্যাপী এ উদ্দ্যোগ ছড়িয়ে দিতে পারবো।

বিজেসির সদস্য সচিব শাকিল  আহমেদ বলেন, নিত্য প্রয়োজনীয় প্রায় ৩ হাজার পণ্য ন্যায্যমূল্যে বিজেসি সদস্যদের সরবরাহ করবে সুপার শপ ক্লিক অ্যান্ড পে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সদস্যদের প্রতি ক্রয়ের ২% বিজেসির কল্যাণ ফান্ডে জমা হবে ।

অনুষ্ঠানে জানানো হয়, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের জন্য বিজেসি সদস্যকে ক্লিক অ্যান্ড পে সুপার শপের অ্যাপস মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে। ঐ অ্যাপসে বিজেসি সদস্যদের জন্যে একটি ‘বিজেসি বাজার’  নামে একটি পৃথক সেকশন থাকবে। সেখানে বিজেসি আইডি দিয়ে ঢোকার পর কেনাকাটা করা যাবে ছাড়কৃত মূল্যে।বর্তমানে ক্লিক অ্যান্ড পে’র বারিধারা ডিওএইচএস (অনন্যা শপিং কমপ্লেক্স) ও মিরপুর ডিওএইচএস (জামান পার্ক, সাগুফতা) শাখা থেকে পণ্য সংগ্রহ করা যাবে। এর পাশাপাশি বাংলামোটরে বিজেসি কার্যালয় থেকে পচনশীল ব্যতীত সকল পণ্য সংগ্রহ করা যাবে। ক্লিক অ্যান্ড পে কর্তৃপক্ষ শিগগিরই রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় তাদের শাখা খুলবে বলে জানিয়েছে। বিশেষ ছাড়কৃত দামে পণ্য কেনাকাটার পর তা উপরোক্ত ৩টি স্থান থেকে ক্রেতাকে সংগ্রহ করতে হবে। তবে কেউ হোম ডেলিভারি নিতে চাইলে তার জন্যে ক্লিক অ্যান্ড পে-এর সাধারণ ডেলিভারি নিয়ম ও দূরত্ব ভেদে চার্জ প্রযোজ্য হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি