সোমবার, জুলাই ২৭, ২০২৬
31.9 C
Dhaka

বিজয়ের মাসে ইনফিনিক্সের ‘বিজয় অফার’

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের ৫১তম বিজয়ের মাস উদযাপনের জন্য ‘বিজয় অফার’ নামের দুর্দান্ত এক অফার নিয়ে এসেছে তরুণদের মাল্টিটাস্কিংয়ের প্রিয় সঙ্গী ইনফিনিক্স মোবাইল। ইনফিনিক্স স্মার্টফোন কিনলে ক্রেতারা পাবেন ‘বাই ওয়ান গেট ওয়ান’ অথবা ‘ক্যাশব্যাক’ পাওয়ার সুযোগ। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে অফারটি চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

অফার চলাকালীন হট ১২ সিরিজের যেকোনো স্মার্টফোন কিনে ক্রেতারা ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারটি উপভোগ করতে পারবেন। অফারের বিজয়ী একটি ইনফিনিক্স হট ১২আই পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন। প্রতিদিন একটি হট ১২আই জেতার সুযোগ থাকবে, যা সাথে সাথেই বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে ইনফিনিক্সের ক্রেতারা ‘বিজয় অফার’ এ পাবেন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ। এর জন্য তাদের ইনফিনিক্স হট ১২ সিরিজের যেকোনো স্মার্টফোন কিনতে হবে। অংশগ্রহণকারীদের প্রত্যেকেই নিশ্চিতভাবে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অথবা ‘ক্যাশব্যাক’ পাবেন। লটারির মাধ্যমে বিজয়ীদের ভাগ্য নির্ধারিত হবে।

ইনফিনিক্স হট ১২ সিরিজের ফোন কেনার পর ক্রেতাদের ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজে ক্রেতারা দু’টি অফারের যেকোনো একটির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। দোকানে এসএমএসটি দেখানোর মাধ্যমে ক্রেতারা ‘বিজয় অফার’ জিতে নিতে পারবেন।

ইনফিনিক্সের সবগুলো দোকানেই এই অফার চালু আছে। গ্রাহকদের শুধু সঠিক ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর সঠিক ফরম্যাটটি হলো: INFINIX<স্পেস>আইএমইআই<স্পেস>শপ কোড। সব ইনফিনিক্স শপেও এই এসএমএস ফরম্যাট পাওয়া যাবে।

ইনফিনিক্স হট ১২ সিরিজের স্মার্টফোনগুলো হলো ইনফিনিক্স হট ১২, ইনফিনিক্স হট ১২ প্লে (৪ জিবি+৬৪ জিবি) এবং ইনফিনিক্স হট ১২আই। সুপার স্টোরেজ গেমিং ফোন হট ১২ এর সাথে আছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট, ১২৮ জিবি রমের বিশাল স্টোরেজ ও ১১ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম, ৯০ হার্জের বড় ৬.৮২ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে এবং ১৮ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এমন ৫০০০ এমএএইচ ব্যাটারি। হট ১২ প্লে একটী সুপার স্টোরেজ গেমিং ফোন, অন্যদিকে হট ১২আইকে বলা যায় একটি বাজেট কিলার ৪+৬৪ জিবি প্রিমিয়াম ফোন। সারাদিন ধরে আপনার ফোনকে চার্জড রাখার জন্য হট ১২ সিরিজের ফোনগুলোর সাথে রয়েছে ফুললি অপটিমাইজড ফাস্ট চার্জার।

বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন ইনফিনিক্সের ফেসবুক পেজে ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি