শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

বিকাশ অ্যাপে গেম খেলে সনি প্লে স্টেশন ফাইভ জেতার সুযোগ

আরও থাকছে ১০০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ, বিদ্যানন্দ ফাউন্ডেশনে অনুদান দেয়ার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিকাশ অ্যাপ-এ গোয়ামা গেমস ইউরো কাপে ‘ড্রিবল মাস্টার’ ও ‘পেনাল্টি মাস্টার’ খেলে টপ স্কোরার হলেই গ্রাহক পাবেন ভিডিও গেমারদের শীর্ষ পছন্দের গেমিং কনসোল – সনি প্লে স্টেশন ফাইভ। এছাড়াও প্রতি সপ্তাহে থাকছে ৫০০ জনের জন্য ২৫ থেকে ১০০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ জেতার সুযোগ।

মোবাইলে আর্থিক লেনদেনের পাশাপাশি বিনোদনের সুযোগ করে দিতে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের গেম যুক্ত করে আসছে বিকাশ। তারই ধারাবাহিকতায় গ্রাহকদের দারুণ সব পুরস্কার জেতার সুযোগ দিতে বিকাশ অ্যাপে নতুন এই সংযোজন গোয়ামা গেমস ইউরো কাপ। টুর্নামেন্টটি চলবে ৮ জুলাই, ২০২১ পর্যন্ত।

গোয়ামা গেমস ইউরো কাপে অংশ নিয়ে পুরস্কার জিততে গ্রাহককে বিকাশ অ্যাপের মাধ্যমে ড্রিবল মাস্টার ও পেনাল্টি মাস্টার গেম দু’টি খেলে ৪ সপ্তাহে টপ স্কোর করতে হবে। ১১ থেকে ২৪ জুন এ দুই সপ্তাহ চলবে ড্রিবল মাস্টার এবং ২৫ জুন থেকে ৮ জুলাই এ দুই সপ্তাহ চলবে পেনাল্টি মাস্টার গেমটি। সবগুলো টুর্নামেন্ট মিলিয়ে সেরা স্কোর করলে গ্রাহক জিতে নিতে পারবেন সনি প্লে স্টেশন ফাইভ। এছাড়া প্রতি সপ্তাহে প্রতিটি টুর্নামেন্টে ৫০০ জন টপ স্কোরারের জন্য থাকছে মোবাইল রিচার্জ বোনাস। প্রথম ২৫০ জন ১০০ টাকা, পরবর্তী ১৫০ জন ৫০ টাকা এবং শেষ ১০০ জন পাবেন ২৫ টাকা মোবাইল রিচার্জ।

গ্রাহক বিকাশ অ্যাপ-এর গেমস সেকশন থেকে সরাসরি গেমটি খেলতে পারবেন অথবা অ্যাপ-এর ‘গোয়ামা গেমস’ সেকশন থেকেও এটি খেলা যাবে। প্রতিটি টুর্নামেন্টে প্রবেশ করতে হলে একজন গ্রাহককে বিদ্যানন্দ ফাউন্ডেশনে ২ টাকা অনুদান প্রদান করতে হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারীদেরকে আনলিমিটেড লাইফ দেয়া হবে। র‍্যাংকিং-এ ওপরের দিকে থাকা প্লেয়ারদেরই বিভিন্ন ধরনের পুরস্কার জেতার সম্ভাবনা বেশি থাকবে।

আরো জানতে https://www.bkash.com/goama_games_ps5 ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি