শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

বিকাশ এখন পার্ট অফ ডিজিটাল লাইফস্টাইল : আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: “বর্তমান পৃথিবী কম্পিটিশনের না, কোলাবরেশনের। যত বেশি কোলাবরেশনের মাধ্যমে কাজ করা যাবে তত বেশি মানুষের জীবনকে সহজ করা যাবে। সে লক্ষ্যে আইসিটি বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বর্তমানে যে সমন্বয়টা হচ্ছে সেখানে প্রাইভেট সেক্টরের পার্টনারশিপের সুযোগ রয়েছে। বিকাশ যদি সরকারি সেবাগুলোকে ‘গভর্মেন্ট অ্যাজ এ ক্লায়েন্ট’ হিসেবে নেয়, তাহলে আরো কোটি কোটি মানুষ সহজে সেবা গ্রহণ করতে পারবে।”

সম্প্রতি শামসুদ্দিন হায়দার ডালিমের উপস্থাপনায় চ্যানেল আই-তে প্রচারিত ‘বিকাশ ডিজিটাল লাইফ’ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশে কেবল শহরের নাগরিকরাই নয়, ইউনিয়ন, গ্রাম পর্যন্ত মানুষও ডিজিটাল জীবন যাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছে; মানুষের জীবন যাত্রায় ডিজিটাল প্রযুক্তি একটা ব্যাপক পরিবর্তন এনেছে। তিনি মনে করেন, ১২ বছর আগে এই সরকারের নেয়া ডিজিটাল বাংলাদেশ নির্মাণের উদ্যোগই আজকের এই ডিজিটাল অভ্যস্ততা তৈরির ভিত্তি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অবদানে সাধারণ মানুষের হাতের নাগালে চলে এসেছে ডিজিটাল সেবা।

বিকাশ অ্যাপ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, “বিকাশের আধুনিকতম কাস্টমাইজড ও পারসনালাইজড সল্যুশন্স অনেক আর্কষণীয়। বিকাশ অ্যাপ একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, বিকাশ শুধুমাত্র ‘পার্ট অফ ডিজিটাল লাইফস্টাইল’ না, একটা অনুপ্রেরণা ও উৎসাহের নাম।” তিনি আরো বলেন, ‘ডেটা প্রটেকশন’ এর ক্ষেত্রে আন্তর্জাতিক সকল মানদন্ডকে অনুসরণ করে গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করেছে বিকাশ।

২০৪১ সালের উন্নত বাংলাদেশে বিকাশ অ্যাপ সুপার অ্যাপে পরিণত হবে এমন আশাবাদ রেখে জুনাইদ আহমেদ পলক বলেন, “আজকে যেমন ফেসবুক শুধু কমিউনিকেশন অ্যাপ নয়, একটা এন্টারটেইনমেন্ট হাব; অ্যামাজন যেমন শুধু ই-কর্মাস প্ল্যাটফর্ম নয়, এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে পুরো ‍লাইফস্টাইলের পার্ট; গুগল যেমন শুধু সার্চ ইঞ্জিন নয়, একটা এডুকেশন প্ল্যাটফর্ম; একই রকমভাবে বিকাশ একটা সুপার প্ল্যাটফর্ম এবং সুপার অ্যাপ এ পরিণত হবে। আমরা সবাই একসাথে কাজ করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত করবো।”

উল্লেখ্য, বিভিন্ন সেক্টরে সফল ব্যাক্তিত্বদের নিয়ে বিকাশের পৃষ্ঠপোষকতায় চ্যানেল আই-তে শুরু হয়েছে ‘বিকাশ ডিজিটাল লাইফ’ প্রোগ্রামটি। ডিজিটাল জীবনযাত্রা, বিশেষ করে বিকাশের মতো মোবাইল আর্থিক সেবা কিভাবে মানুষের জীবনযাত্রায় সার্বিক পরিবর্তন আনছে তা নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা থাকবে। আগামী দিনের ক্যাশলেস সোসাইটি তৈরির বাস্তবতাও উঠে আসবে আলোচকদের আলোচনায়।

প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চ্যানেল আই-এ পর্বগুলো প্রচারিত হবে এবং পরবর্তীতে দেখা যাবে বিকাশের ইউটিউব চ্যানেল www.youtube.com/bKashlimited ও ফেসবুক পেজ www.facebook.com/bkashlimited-এ।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি