বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

বিকাশ ও বিজ্ঞানচিন্তার দ্বিতীয় আসর

টেকভিশন২৪ ডেস্ক: নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে সারাদেশের স্কুল শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ২০২২’ আয়োজন করতে যাচ্ছে বিকাশ ও শীর্ষস্থানীয় বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন, বিজ্ঞানচিন্তা। বিজ্ঞান ও প্রযুক্তিমনস্ক জাতি গঠনে শিক্ষা জীবন থেকেই বিজ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ।

যৌথ এই আয়োজনের লক্ষ্যে আজ বিকাশ এর সাথে বিজ্ঞানচিন্তা’র একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ) এবং বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এই আয়োজনের অংশ হিসেবে ‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে দেশব্যাপী বিভাগীয় শহর গুলোতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা সেখানে তাদের উদ্ভাবিত বিজ্ঞান বিষয়ক প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবে। পাশাপাশি থাকবে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বই প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা।

বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান প্রকল্পে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত বিজ্ঞান উৎসব আয়োজন করা হবে। চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের হেড অব রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, জেনারেল ম্যানেজার সায়মা আহসান এবং দৈনিক প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশনের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ ও বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি