শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
26.3 C
Dhaka

বিকল্প প্রোডাক্ট ডেলিভারি চ্যানেল তৈরির উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিকল্প প্রোডাক্ট ডেলিভারি চ্যানেল তৈরিতে ডটলাইন বাংলাদেশের সঙ্গে সমঝতা স্মারক (এমোইউ) সই করেছে সিভিসি ফাইন্যান্স লিমিটেড। সিভিসি ফাইন্যান্স বিদ্যমান প্রোডাক্টের পাশাপাশি বীমার সুবিধাযুক্ত নতুন প্রোডাক্ট চালুর লক্ষে এই চুক্তি সই হয়েছে। এছাড়াও চুক্তির আওতায় ডটলাইন চ্যাটবট, ভিআইভিআর, এবং ইন্সিউরটেকের মত সেবা প্রদান করবে।

সিভিসি ফাইন্যান্স বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি  প্রথাগত ঋণ ও সঞ্চয় সুবিধা সহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা দিয়ে থাকে। চলমান কভিড-১৯ মহামারীতেও প্রতিষ্ঠানটি  গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে। প্রযুক্তিগত সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথাগত প্রোডাক্টের পাশাপাশি বিকল্প ডেলিভারি চ্যানেল তৈরির জন্য কাজ করছে। ডটলাইন বাংলাদেশ একটি প্রযুক্তি নির্ভর উদ্যোগ। কোম্পানিটি ভোক্তা এবং ব্যাবসায় বান্ধব বিভিন্ন প্রযুক্তিগত সেবা দিয়ে থাকে। বীমার আওতাভুক্ত ডেপজিট সুবিধা এর প্রযুক্তিনির্ভর পণ্য ভান্ডারের একটি নতুন সংযোজন।

সিভিসি ফাইন্যান্স ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিনহাজ আহমেদ এবং ডটলাইনসের পরিচালক মহিউদ্দিন রাস্তি মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এসময় অন্যান্যদের মধ্যে সিভিসি ফাইন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ ওয়ারেফ হোসাইন, হেড অব আইটি- আনোয়ার হোসাইন চৌধুরী, হেড অব অপারেশনস- ফয়সাল আমিন, হেড অব লাইবেলিটি- সৌমেন সিনহা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৈয়দ মিনহাজ আহমেদ বলেন, বর্তমান বাজারে প্রযুক্তি ব্যতিরেকে এগিয়ে যাওয়ার কোন উপায় নেই। সিভিসি ফাইন্যান্স গ্রাহকদের প্রযুক্তিনির্ভর সর্বোত্তম সেবা দিতে বদ্ধ পরিকর। এই চুক্তি আমাদের গ্রাহকদের আরো ভাল সেবা দিতে সহায়তা করবে।

মহিউদ্দিন রাস্তি মোরশেদ বলেন, এই চুক্তি নতুন যাত্রার সুচনা করলো। আর্থিক সেবার বাজারে সিভিসি ফাইন্যান্স নিজের অবস্থান সুদৃঢ় করে চলেছে। এর অংশ হতে পেরে আমরা গর্বিত।  

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি