শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

ওয়ালটন স্মার্ট মেকার প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: শেষ হলো ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক ভিডিও নির্মাণ প্রতিযোগিতা। ওয়ালটন রেফ্রিজারেটর আয়োজিত ওই স্মার্ট ভিডিও কনটেস্টে চূড়ান্ত পর্বের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

সেরা তিন বিজয়ী যথাক্রমে ১ লাখ, ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।
এর আগে গত মাসে প্রতিযোগিতার প্রথম রাউন্ডে সেরা দশ নির্মাতাকে পুরস্কৃত করে ওয়ালটন কর্তৃপক্ষ। পুরস্কার হিসেবে প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেয়া হয়। ওই টাকায় নিমার্তারা দ্বিতীয় পর্বের জন্য দেশপ্রেমকে উপজীব্য করে ওয়ালটন ফ্রিজ নিয়ে সৃষ্টিশীল ও মনোগ্রাহী ভিডিও তৈরি করেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি ২০২১) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাদের মধ্য থেকে চূড়ান্ত পর্বের সেরা তিন বিজয়ী নির্বাচন এবং পুরস্কৃত করা হয়। বাকি প্রতিযোগিরা ওয়ালটন রেফ্রিজারেটরের সৌজন্যে প্রত্যেকে ১৫ হাজার টাকা এবং ক্রেস্ট পান।

প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের বিচারক ছিলেন জাতীয় চলচিত্র পুরস্কার বিজয়ী পরিচালক নার্গিস আক্তার, দৈনিক প্রথম আলোর সাংবাদিক মনজুর কাদের জিয়া এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ূন কবীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, মোহাম্মদ রায়হান, ফিরোজ আলম, আরিফুল আম্বিয়া, আনিসুর রহমান মল্লিক, আমিন খান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের ১লা ডিসেম্বর শুরু হয়ে পুরো মাস জুড়ে চলে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ কনটেস্টের প্রথম রাউন্ড। ওই পর্বে ৮২ জন নির্মাতা ওয়ালটন রেফ্রিজারেটরকে উপজীব্য করে তৈরি ভিডিও জমা দেন। ভিডিওগুলোর মধ্যে গল্পে ২৫, নির্মাণশৈলীতে ৫০ এবং সোশ্যাল মিডিয়া একটিভিটিতে ২৫ নম্বরের মধ্যে যারা বেশি পেয়েছেন, এমন ১০ জন নির্মাতাকে পুরস্কৃত করা হয়।

ওই ১০ জন ভিডিও মেকারকে নিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় রাউন্ড। তারা দেশপ্রেম এবং ওয়ালটন স্মার্ট ফ্রিজ থিমের ওপর আরেকটি ভিডিও নির্মাণ করেন। ওই ভিডিওগুলোর নির্মাণশৈলীতে ৫০ এবং সোশ্যাল মিডিয়া একটিভিটিতে ৫০ নম্বরের ওপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্মাতা নির্বাচন করা হয়।

‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ কনটেস্টের সেরা তিন বিজয়ী নির্মাতা হলেন যথাক্রমে কে এম আশরাফুল ইসলাম, শাহেদ শাহরুখ এবং জান্নাতুল খান রিকি। বাকি সেরা সাত নির্মাতা হলেন সামিউল, দাশ সৌরভ, আব্দুস সালাম, আবদুল্লাহ আল মামুন, মাহবুব তালুকদার, তামান্না নাসরিন, ইমরান নাজির শ্রাবণ,
উল্লেখ্য, এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকম। রেডিও পার্টনার রেডিও টুডে।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় সেরা নির্মাতা কে এম আশরাফুল ইসলাম বলেন, খুব ভালো লাগছে। ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ কনটেস্টে সেরা হওয়া আমার জীবনে অন্যতম অর্জন। ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন একজন নির্মাতা হওয়ার। এ প্রতিযোগিতার মাধ্যমে সে লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে গেলাম। এরকম একটি আয়োজনের জন্য ওয়ালটনকে ধন্যবাদ।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি