শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

বাস্তব অভিজ্ঞতার সমন্বয় বাড়াতে ই-ক্যাব নির্বাচনে ওয়াসীম আলিম

টেকভিশন২৪ ডেস্ক: এবারের ই-ক্যাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলামেডসের পরিচালক এবং চালডালের প্রতিষ্ঠাতা ওয়াসীম আলিম। তিনি ই-ক্যাব নির্বাচনে দ্য চেঞ্জ মেকার্স প্যানেল থেকে অংশ নিচ্ছেন। ই-ক্যাবের সূচনালগ্ন থেকে ওয়াসীম আলিম একজন একনিষ্ঠ সমর্থক হয়ে কাজ করে গেছেন। কিন্তু এবার তিনি ই-কমার্স সেক্টরে মানুষদের আস্থা অর্জনে দৃষ্টান্তমূলক অবদান রাখার ব্যাপারে বদ্ধ পরিকর। এই লক্ষ্যে সরকার ও বিভিন্ন মহলের অংশগ্রহণ নিশ্চিত করতে চান। সেসঙ্গে দেশী বা বিদেশি বিনিয়োগকে সহজীকরণ; প্রযুক্তি নির্ভর ব্যবসার জন্য সহজ ও সময়োপযোগী করনীতি; নীতিনির্ধারণে গতির সঞ্চার, আধুনিকায়ন এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয় বাড়াতে তিনি ই-ক্যাব নির্বাচনে দ্য চেঞ্জ মেকার্স প্যানেলকে লীড দিচ্ছেন।
 
ই-ক্যাবের শুরু থেকে কাজ করছেন পিছন থেকে। বিগত কমিটিতে তিনি গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে অনেক নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং তার অবস্থান থেকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তার প্রতিষ্ঠান চালডাল কোভিড মহামারীর সময় মানুষের সেবায় বিশেষ অবদান রাখার সুযোগ পেয়েছে এবং এই সময়ে সরকারের বিভিন্ন নীতিনির্ধারণে দিক নির্দেশনামূলক পরামর্শ রাখার সুযোগ পেয়েছে, যা পুরো ই-কমার্স সেক্টরের জন্য এক নতুন অধ্যায় সূচনার সুযোগ করে দিয়েছে।
 
বাংলামেডসের পরিচালক এবং চালডালের প্রতিষ্ঠাতা ওয়াসীম আলিম বলেন, ‘নিজের জন্য নয় ই-ক্যাবের সাধারণ সদস্য এবং ই-কমার্স ব্যবসায়ীদের পাশে দাঁড়াতেই আমি অংশগ্রহণ করেছি ই-ক্যাব নির্বাচনে। আমি দ্য চেঞ্জ মেকার্স প্যানেল থেকে অংশ নিচ্ছি। আমার ব্যালট নং ২৫। আমি আমার দীর্ঘ পথচলায় প্রতিদিনের অধিকাংশ সময় ব্যয় করেছি ই-কমার্স সেক্টরের কোনো না কোনো সমস্যা সমাধানে। পরিবর্তন যদি আসে এই নির্বাচনে তাহলে আমি আমার সাধ্যমত চেষ্টা করব এই সেক্টরের সমস্যাগুলো নিয়ে কাজ করতে।’
 
কাস্টমারের দরজায় পণ্য ডেলিভারি থেকে শুরু করে মানুষের আস্থা অর্জন-সবক্ষেত্রেই ওয়াসীম আলিম অসামান্য অবদান রেখেছেন। ওয়াই কম্বিনেটর, আইএফসি, আইডিএলসিসহ অনেকগুলো দেশি ও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে একটি বাংলাদেশী ই-কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগকারী হিসেবে আনতে তিনি সক্ষম হয়েছেন। দেশের অধিকাংশ প্রধান শহরে তার প্রতিষ্ঠানের সেবা কাযর্ক্রম বিস্তৃত এবং প্রতিনিয়ত এই পরিসর বৃদ্ধি পাচ্ছে। সাড়ে তিন হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান এবং ১২ লাখেরও বেশি গ্রাহককে তিনি প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। একটি সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয়ে তার প্রতিষ্ঠানসমূহ জাতীয় রাজস্ব বোর্ড, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এটুআই, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করছে।
 
উল্লেখ্য, ২০১৩ সালে যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে ওয়াসীম আলিম তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একটি সফল ই-কমার্স প্লাটফর্ম তৈরির স্বপ্ন নিয়ে চালডাল শুরু করেন। ২০২১ সালে চালডাল বাংলামেডসকে অধিগ্রহণ করে এবং বর্তমানে বাংলামেডস বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন গ্রোসারি প্লাটফর্ম চালডালের অংশ হিসেবে কাজ করছে। ওয়াসীম আলিম যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার দ্য ওয়ার্টন স্কুল থেকে ফিন্যান্সে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। চালডাল শুরু করার আগে তিনি সান ফ্রান্সিস্কোতে অবস্থিত উইকিনভেস্ট এবং সিগফিগ নামের দুটি প্রতিষ্ঠানে প্রোডাক্ট ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন কাজ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি