বুধবার, জুলাই ২৯, ২০২৬
32 C
Dhaka

বাণিজ্য মেলায় কেনাকাটায় বিকাশ পেমেন্টে ৫০০ টাকার ডিসকাউন্ট কুপন

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিবারের মতো এবারও মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিকাশ নিয়ে এসেছে আকর্ষনীয় ডিসকাউন্ট অফার, যা গ্রাহকদের কেনাকাটাকে করে তুলবে আরো সাশ্রয়ী। বাণিজ্য মেলায় নির্দিষ্ট স্টলগুলোয় কেনাকাটা করে ‘DITF’ কুপন কোড যোগ করে বিকাশ পেমেন্ট করলে মিলবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। বিকাশ গ্রাহকরা দিনে সর্বোচ্চ তিনটি পেমেন্টে ১০০ টাকা করে তিন বারে মোট ৩০০ টাকা এবং অফার চলাকালীন ৫ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। ডিসকাউন্ট পেতে প্রতিবার পেমেন্টের আগে ‘DITF’ কুপনটি যোগ করতে হবে।

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) আয়োজিত এই মেলার শেষ দিন পর্যন্ত ডিসকাউন্ট অফার উপভোগ করা যাবে। অফারটি পেতে অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে কুপন কোডটি (DITF) লিখতে হবে। পেমেন্ট করার সময় বিকাশ অ্যাপের ‘পেমেন্ট’ অপশন থেকে গ্রাহকরা কুপন কোডটি যোগ করতে পারবেন। এছাড়াও, বিকাশ অ্যাপের মেন্যু থেকে কুপন আইকনে ট্যাপ করে ‘DITF’ কুপনটি যোগ করা যাবে। একটি ডিসকাউন্ট কুপন শুধুমাত্র একটি লেনদেনের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এছাড়া, যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন না তারা *247# ডায়াল করে বিকাশ পেমেন্ট করলে পাচ্ছেন ৫% ক্যাশব্যাক, ১০০ টাকা পর্যন্ত। কুপন কোডটি অ্যাড করার পদ্ধতি দেখে নেয়া যাবে এই ভিডিওতে — https://www.facebook.com/bkashlimited/videos/867605052040762/.

এবারও মেলা প্রাঙ্গণে যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক তার জাতীয় পরিচয়পত্র এবং একটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে বিকাশ বুথে এসে বিনামূল্যে বিকাশ অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন। এছাড়া রয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট (পিআরএ) খোলার সুবিধা। একই সঙ্গে মেলা প্রাঙ্গণে থাকছে ক্যাশ ইন ও ক্যাশ আউট সুবিধাও।

পাশাপাশি, ক্রেতা-দর্শনার্থীরা কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে পড়লে মেলা প্রাঙ্গণে বিকাশ-এর উদ্যোগে তৈরি বিশ্রাম জোনে এসে বিশ্রাম নিতে পারবেন। আর যারা বিকাশ পেমেন্টে মেলায় কেনাকাটা করেছেন তারা বিশ্রাম জোনে বিভিন্ন আকর্ষণীয় গেমসে অংশ নেয়ার সুযোগ পাবেন।

অফার সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে এই লিংকে – https://www.bkash.com/campaign/banijjo-mela.

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি