বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

বাজেটবান্ধব স্যামসাং গ্যালাক্সি এ১২

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশ তাদের এ-সিরিজের তালিকায় যোগ করলো কোয়াড ক্যামেরা এবং শক্তিশালী ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত গ্যালাক্সি এ১২। ইতিমধ্যে পিকাবুতে এর আগাম বিক্রি শুরু হয়েছে, যা আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে। এক্ষেত্রে, গ্রাহকরা বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন।

এ উপলক্ষে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশে ডিজিটাল রূপান্তর শুরু হয়েছে। মানুষ ধীরে ধীরে ডিজিটাল ডিভাইস গ্রহণ করছে এবং আমাদের জীবনে এটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বুঝতে পারছে। সারাদেশে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে অধিক সংখ্যক গ্রাহকের জন্য আমাদের বাজেটবান্ধব সেটের তালিকায় নতুন নতুন ডিভাইস যুক্ত করতে আমরা বিশেষভাবে আগ্রহী। এছাড়া, আমরা গ্যালাক্সি এ-সিরিজে আরও শক্তিশালী ডিভাইস আনব বলে আশা করছি।’

ডিভাইসটি কোয়াড ক্যামেরাযুক্ত—রয়েছে ৪৮ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগা পিক্সেলের ১২০-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড, ২ মেগা পিক্সেল ম্যাক্রো এবং ২ মেগা পিক্সেল ডেপথ সেন্সর। ম্যাক্রো লেন্সটি দিয়ে ব্যবহারকারীরা অসাধারণ ক্লোজ-আপ ছবি তুলতে পারবেন। এছাড়াও, দূর থেকে চমৎকার ছবি তুলতে স্মার্টফোনটিতে রয়েছে ১০ এক্স জুম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার মতো সুন্দর ছবি তুলতে এর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগা পিক্সেল সেন্সর। ফ্রন্ট সেন্সর দিয়ে লাইভ ফোকাস এবং এইচডিআর মোডে ছবি তোলা যায়।

গ্যালাক্সি এ১২-এ রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারি, যা দীর্ঘক্ষণ গেমিং, অনলাইন ক্লাস, কাজ এবং মিটিংয়ের জন্য ব্যবহারের পরেও সহজেই চলতে পারে সারা দিন। এছাড়াও, স্মার্টফোনটির এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) গেম বুস্টার সক্ষমতা দেয় স্মুথ গেমিংয়ের অভিজ্ঞতা। ডিভাইসটিতে আরও রয়েছে ডলবি অ্যাটমসের সাথে ৬.৫০-ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে।

ব্যাটারি, ডিসপ্লে এবং স্পিকারের দারুণ সমন্বয়ে গ্যালাক্সি এ১২ গেমার এবং দুর্দান্ত অভিজ্ঞতা পেতে আগ্রহী এমন ব্যক্তিদের জন্য নিখুঁত একটি ডিভাইস। স্মার্টফোনটি স্যামসাংয়ের ওয়ান ইউআই ২.৫ এবং অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। শক্তিশালী মিডিয়াটেক হেলিও পি৩৫ অক্টা-কোর চিপসেটের কারণে এই ডিভাইসটির রয়েছে দুর্দান্ত পারফর্মেন্সের ক্ষমতা।

পিকাবুতে আগাম বিক্রি চলাকালীন হ্যান্ডসেটটি কিনলে গ্রাহকরা বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকরা ৫০০ টাকা ছাড়ে হ্যান্ডসেটটি কিনতে পারবেন অথবা বিনাসুদে ছয় মাসের ই এম আই সুবিধা উপভোগ করতে পারবেন। 

এছাড়াও, বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ক্রেতারা অতিরিক্ত ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন। স্যামসাং গ্যালাক্সি এ১২ পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকা বাজারদরে এবং অর্ডার  করা যাবে https://pkbo.app/Galaxy-A12-4GB  এই ঠিকানায়।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি