বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
31.4 C
Dhaka

বিপিও শিল্পকে এগিয়ে নিতে ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ৮টি উপ-কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) বিপিও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠালগ্ন থেকেই। দেশের বিপিও শিল্পকে এগিয়ে নিতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে বাক্কো গঠন করেছে আটটি উপ-কমিটি। দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ, জনসম্পর্ক উন্নয়ন ও প্রকাশনা, সদস্য সেবার মানোন্নয়ন, সুদক্ষ মানবসম্পদ  তৈরির উদ্দেশ্যে প্রশিক্ষণ, তরুণ প্রজন্ম ও নারীর ক্ষমতায়ন, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা – ইত্যাদি বিষয়গুলো সরাসরি এই উপ-কমিটি গুলোর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।   

উপ-কমিটি গুলোর মধ্যে সমন্বয় স্থাপনের জন্য ৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখে রাজধানীর বনানীস্থ একটি কনফারেন্স হলে “কৌশলগত পরিকল্পনা ও আলোচনা সভা”-এর আয়োজন করে বাক্কো। এ সময় আটটি উপ-কমিটির চেয়ারম্যান এবং কো-চেয়ারম্যানবৃন্দ প্রত্যেকে নিজ নিজ উপ-কমিটির পক্ষ থেকে উপ-কমিটির লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং গৃহীত বিভিন্ন উদ্যোগগুলো তুলে ধরেন।

আলোচনা সভায় বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, “একটি সংগঠনকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে হলে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা। প্রতিটি উপকমিটি তার কর্মপরিকল্পনার বাস্তবায়ন ঘটালে সামগ্রিকভাবে বাক্কো, বৃহত্তর অর্থে গোটা বিপিও শিল্প তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।“

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, সহ-সভাপতি তানভীর ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার এবং অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক। কার্যনির্বাহী কমিটির পরিচালকদের মধ্য থেকে আরও উপস্থিত ছিলেন আবু দাউদ খান, ডা. তানজিবা রহমান, কাওসার আহমেদ, মুসনাদ ই আহমেদ। উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা আহমাদুল হক; আটটি উপ-কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানগণ ।

বাক্কো সাধারন সম্পাদক তৌহিদ হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং কার্যনির্বাহী কমিটিকে আরো শক্তিশালী করার জন্য সকল উপ-কমিটির চেয়ারম্যান এবং কো-চেয়ারম্যানদের ধন্যবাদ জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

সর্বশেষ

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি