সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

বাক্কো আয়োজিত গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম বিষয়ক কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক: গত শনিবার, ১৮ জুন ২০২২, রাজধানীর অ্যামাজন লিলি লেক ভিউ রেসিডেন্সে দিনব্যাপী “ওভারভিউ অফ গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে বাক্কো। বিপিও শিল্পের অন্যতম একটি খাত হচ্ছে গভর্নমেন্ট প্রসেস আউটসোর্সিং। যার মাধ্যমে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে পারে সরকারি প্রতিষ্ঠানগুলো।

দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহক সেবা, ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট, আইটি সাপোর্ট, পাবলিক সার্ভে সহ বিভিন্ন কাজগুলো আউটসোর্স করতে পারে। গভর্মেন্ট প্রসেস আউটসোর্সিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা ক্রয়ে বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বৃদ্ধি করা ছিল কর্মশালাটির মূল উদ্দেশ্য। বাক্কো’র ৪৩ টি সদস্য প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই কর্মশালায়।

কর্মশালাটির উদ্বোধন ঘোষণা করেন তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক বাক্কো এবং কর্মশালাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফয়সাল খান নিবার্হী কর্মকর্তা, আইবিপিসি। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ আতিকুল ইসলাম, উপ-পরিচালক (পরিকল্পনা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানটিকে প্রাণবন্ত, ফলপ্রসূ ও অর্থবহ করে তোলার জন্য বাক্কোর সহ-সভাপতি তানভীর ইব্রাহীম প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং এই কর্মশালায় পৃষ্ঠপোষকতার জন্য বিজনেস প্রমোশন কাউন্সিলকে ধন্যবাদ জানান এবং কর্মশালা শেষে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি