বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

বাংলালিংক গ্রাহকদেরকে করোনাভাইরাস হটলাইন নম্বরে বিনামূল্যে কলের সুবিধা প্রদান

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দেশে করোনাভাইরাস প্রতিরোধের ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে বাংলালিংক গ্রাহকদেরকে করোনাভাইরাস হটলাইন নম্বরে বিনামূল্যে কলের সুবিধা প্রদান করেছে।

করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে বা এ সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর হটলাইন নম্বরে (০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫) সকল বাংলালিংক গ্রাহক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিনামূল্যে কল করতে পারবেন।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের আইভিআর ভিত্তিক সার্ভে ব্যবস্থার উন্নয়নে আইইডিসিআর-কে সহায়তা করছে বাংলালিংক।

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০০টিরও বেশি দেশ। করোনাভাইরাসের সম্ভাব্য প্রভাব বিবেচনা করে ইতোমধ্যেই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। সম্প্রতি বাংলাদেশে কয়েকজন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করেছে।

বাংলালিংক-এর  চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ‘একটি সামাজিক দায়বদ্ধ কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে আমরা করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এছাড়া আমাদের অবস্থান থেকে এর প্রাদুর্ভাব রোধে সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করছি আমরা। আমাদের গ্রাহকরা যাতে আরও সহজে হটলাইন সেবা গ্রহণ করে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পেতে পারে সেজন্য আমরা তাদেরকে এই সেবা বিনামূল্যে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি।  আমি বিশ্বাস করি, আমাদের সকলের দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত প্রচেষ্টা অচিরেই সফলতার সাথে এই প্রাদুর্ভাবকে প্রতিহত করতে সফল হবে।’

বাংলালিংক জাতীয় সংকটকালীন পরিস্থিতিতে সরকার ও দেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি