বুধবার, জুন ১০, ২০২৬
27.1 C
Dhaka

বাংলাদেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে, টিকটক মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন চালু করেছে। যা চলছে অক্টোবর মাস জুড়ে। বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলোকে কমিয়ে আনার লক্ষ্যে টিকটক মানসিক স্বাস্থ্য দিবসটি উদযাপন করছে যা প্ল্যাটফর্মটির কমিউনিটির প্রতি এর অন্যতম প্রতিশ্রুতি।

এই বছর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে গুরুত্ব দিতে টিকটক এর প্ল্যাটফর্মে এই বিষয়ে বিশেষজ্ঞ, ক্রিয়েটর এবং এডভোকেটদের গল্প তুলে ধরেছে। একাত্মতা প্রকাশের অংশ হিসেবে, রেয়ার ইম্প্যাক্ট ফান্ড এ  টিকটক ২৫০,০০০ ডলার প্রদান করে এবং গত ৪ অক্টোবর সংগঠনটির অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ স্পন্সর হিসেবে কাজ করে।

তরুণ প্রজন্মকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানাতে ও সেবা প্রচারের উদ্দেশ্যে এই ইভেন্টটির আয়োজন করা হয়। রেয়ার ইম্প্যাক্ট ফান্ড হলো সেলেনা গমেজের একটি উদ্যোগ, যা মানসিক স্বাস্থ্য ও আত্ম-সচেতনতা নিয়ে কাজ করে।

বাংলাদেশে ক্রিয়েটর ও প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করেছে টিকটক। মানসিক সুস্থতা বা ওয়েল বিয়িংয়ের বিষয়গুলোর সাথে প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সম্পৃক্ত করতে টিকটক এর ওয়েলনেস হাব পেইজে অনেক ভিডিও ও প্লেলিস্ট প্রদান করে।

জুবায়ের, নানজিবা এবং সাইফ সারওয়ার এর মতো দেশের আরও অনেক ক্রিয়েটর এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। সেলিব্রিটি, নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ ও ব্র্যাক এবং ইউনিসেফ সাউথ এশিয়ার মতো প্রতিষ্ঠানগুলো এতে সহযোগিতা করেন।

ক্রিয়েটর নানজিবা (@ডিডইউসেফুড) বলেন, “মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করতে টিকটকের উদ্যোগটি প্রশংসনীয়। নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই প্ল্যাটফর্মটি আমার মত অনেকের জন্য একটি দারুন সুযোগ।”

বিখ্যাত অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, “মানসিক স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকটক এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যা সহানুভূতি ও সচেতনতা প্রদানে অবদান রাখে।”

ব্র্যাক জানিয়েছে, “আমরা টিকটকের মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রচারের উদ্যোগকে স্বাগত জানাই। এই ধরনের প্রচারাভিযান মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ।”

ক্রিয়েটর জুবায়ের (@হালকানাস্তা) বলেন, “টিকটকের মানসিক স্বাস্থ্য উদ্যোগটি খুবই উৎসাহমূলক । আমি আশা করি এই উদ্যোগ চলমান থাকবে।”

বাংলাদেশি ব্যবহারকারীরা তাদের অনুপ্রেরণামূলক গল্প ও সুস্থতার অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত হচ্ছেন লোকাল হ্যাশট্যাগ #মেন্টালহেলথ এবং #সেলফকেয়ার ব্যবহার করে।

টিকটক এর প্ল্যাটফর্মে এবং এর বাইরেও মানসিক স্বাস্থ্য সচেতনতায় সমর্থন করে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি