বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
28 C
Dhaka

বাংলাদেশি প্রযুক্তি ব্যবসায়ির নামে ওয়েলক্স পে’র প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স, মোবাইলে আর্থিক সেবা দেওয়া (এমএফএস) শীর্ষ প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে চুক্তি ও তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম উদ্যোক্তা সোনিয়া বশির কবিরের নাম ব্যবহার করে ওয়েলক্স পে নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান অপপ্রচার শুরু করেছে।

প্রতিষ্ঠানটি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে, ওয়েলক্স পে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস ওপারেটর (পিএসও) লাইসেন্স পেয়েছে, বিকাশের সঙ্গে চুক্তি করেছে। পাশাপাশি ওয়েলক্স পের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা সোনিয়া বশির কবির। এর ফলে বাংলাদেশের ব্যাংক, এমএফএস সেবার গ্রাহকদের অর্থ খোয়া যেতে পারে এই সেবায় লেনদেন করলে।

গত বছরের ১৬ নভেম্বর ভারতের হিন্দুস্তান টাইমসে একটা বিজ্ঞাপনবার্তায় বলা হয়, ওয়েলক্স পে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস ওপারেটর (পিএসও) লাইসেন্স পেয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো লাইসেন্স নেয়নি প্রতিষ্ঠানটি। এমনকি কোনো আবেদনও জমা দেয়নি। কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ১০টি প্রতিষ্ঠানকে পিএসও লাইসেন্স দিয়েছে। পিএসও প্রতিষ্ঠানগুলোতে যেকোনো ব্যাংক, এমএফএস থেকে টাকা নিয়ে লেনদেন করা যায়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ওয়েলক্স পে নামের কোনো প্রতিষ্ঠানকে পিএসও লাইসেন্স দেওয়া হয়নি। যাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আছে।

বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স, মোবাইলে আর্থিক সেবা দেওয়া (এমএফএস) শীর্ষ প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে চুক্তি ও তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম উদ্যোক্তা সোনিয়া বশির কবিরের নাম ব্যবহার করে ওয়েলক্স পে নামের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান অপপ্রচার শুরু করেছে।

যদিও বিকাশ জানিয়েছে, ওয়েলক্স পে নামের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কোনো চুক্তি নেই। প্রতিষ্ঠানটি ভুল বার্তা দিচ্ছে। সোনিয়া বশির কবিরের সঙ্গেও এই প্রতিষ্ঠানের কোনো সর্ম্পক নেই। তাঁর সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন।

ওয়েলক্স পে ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের প্রধান কার্যালয় ইন্দোনেশিয়ায়। এটি ভারত, পাকিস্তান ও বাংলাদেশে সেবা দিয়ে থাকে। বিভিন্ন মুদ্রার পাশাপাশি ক্রিপ্টো মুদ্রার লেনদেনও হয় এই সেবার মাধ্যমে। তবে দেশে ক্রিপ্টো মুদ্রা লেনদেনের আনুষ্ঠানিক অনুমতি নেই।

বর্তমানে তাদের সাইট ও প্লেস্টোরে অ্যাপটি দেখা যাচ্ছে না।

তথ্যসূত্র: প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি