মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
28 C
Dhaka

বড় পরিবর্তন আসতে পারে কম্পিউটার সিস্টেমে

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট হিসেবে চ্যাটজিপিটির ব্যবহার শুরু হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে সেটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ওপেন এআই নামের একটি প্রতিষ্ঠান চ্যাটজিপি উদ্ভাবন করেছে। সম্প্রতি ওপেন এইআই মাল্টি নামে একটি স্টার্টআপ কোম্পানি কিনে নিয়েছে। যার মাধ্যমে মাল্টির প্রতিষ্ঠানের কার্যক্রম ও এআইকে ব্যবহার করে ওপেন এআই কম্পিউটারের বিরাট পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস এর প্রতিবদেন থেকে এই তথ্য পাওয়া গেছে ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্টার্টআপ কোম্পানি মাল্টি হলো এমন একটি প্রতিষ্ঠান যারা উন্নত স্ক্রিন শেয়ারিং সিস্টেম তৈরি করে থাকে। বিশেষকরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিমের জন্য এসব স্ক্রিন তৈরি করে। এর ফলে ১০ জন একযোগে স্ক্রিন শেয়ার করতে পারে।

এতে আরও উল্লেখ করা হয়, একটি ব্লগে মাল্টি বলছে ডেস্কটপ কম্পিউটারের জন্য তারা দুইটি বিষয় মাথায় রেখে কাজ করে। একটি হচ্ছে আগামীতে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার আরও সহজ করতে যদি মাল্টিপ্লেয়ার সুবিধা দেয়া হয় তাহলে কেমন হবে। অন্যটি, মানুষ যা চায় সেটিই যদি অপারেটিং সিস্টেমে অ্যাপের মাধ্যমে করে দেয়া হয় তাহলে কেমন হতে পারে ডেস্কটপ কম্পিউটার।

ব্লগে মাল্টি আরও জানায়, তাদের বিশ্বাস এই দুটি বিষয় এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে কম্পিউটারগুলোকে মাল্টিপ্লেয়ার বানানোর ক্ষেত্রে এটি অবশ্যই ব্যতিক্রম কিছু হতে পারে। 

এদিকে ওপেন এইআই মাল্টির বৈশিষ্ট্যগুলিকে কীভাবে একত্রিত করা যেতে পারে তা নিয়ে রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় পুরোপুরি বদলে যেতে পারে কম্পিউটার।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একজন ছাত্র জানান, দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে ডেস্কটপ অ্যাপে আসতে পারে চ্যাটজিপিটি। এর ফলে কোনো কিছু আঁকা বা লেখা অথবা বিভিন্ন কোড সম্পাদনা করা সম্ভব হবে।

এদিকে কম্পিউটার ব্যবহারে এআই সিস্টেমে সুরক্ষা বা গোপনীয়তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছে।-সূত্র চ্যানেল ২৪

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি