সোমবার, জুন ১, ২০২৬
35 C
Dhaka

বইয়ের মতো সেরা উপহার বিশ্বে আর দ্বিতীয়টি নেইঃ পলক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বইয়ের মতো সেরা উপহার বিশ্বে আর দ্বিতীয়টি নেই উল্লেখ করে বলেন বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করা ছাড়া জ্ঞান সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।

প্রতিমন্ত্রী আজ রাতে ‌ ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে “নগদ-রকমারি অনলাইন বইমেলা ২০২২” উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনে যুক্ত হয়ে  এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন পৃথিবীতে তিনটি সম্পদ আছে যা দিলে কখনোই কমে না বরং বাড়ে তা হলো সম্মান, ভালোবাসা ও জ্ঞান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের প্রচেষ্ঠার সুফল সারাদেশের মানুষ পাচ্ছে। ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ ঘোষণার  পর বিগত ১৩ বছরে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ডিজিটালাইজেশনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলেই আজ দেশের মানুষ প্রযুক্তি নির্ভর হতে পারছে। রকমারির মত প্রতিষ্ঠান এসব ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসির নেতৃত্বে উন্নত সমৃদ্ধ জাতি গঠনে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও উদার-গণতান্ত্রিক প্রজন্ম গড়ে তুলতে হবে।

তিনি বলেন জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার যে অঙ্গীকার সরকার নিয়েছে তা পূরণে রকমারি বড় ভূমিকা রেখে চলেছে। দেশের মানুষকে বই পড়তে ও উপহার দিতে উৎসাহিত করতে হবে।

তিনি ৪১ সাল নাগাদ জ্ঞানভিত্তিক , উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি করে বই কেনা, উপর দেয়া ও পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাতুল খান।

 উল্লেখ্য, মেলায় পাঠকদের জন্য থাকছে সকল নতুন বইয়ের উপর শতকরা ২৫ ভাগ ডিসকাউন্ট। এছাড়াও নগদের মাধ্যমে মূল্য পরিশোধ করলে আরো শতকরা ২০ ভাগ ক্যাশব্যাক থাকছে। মেলায় এবছর যুক্ত হয়েছে ‘বর্ণমালা’ অফার। এ অফারের মাধ্যমে রয়েছে স্মার্টফোন ও বাইক জেতার সুযোগ।

পরে তিনি নগদ রকমারি অনলাইন বইমেলা- 2022 এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি