শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
24 C
Dhaka

ফিচার ফোন বিক্রিতে সেরা আইটেল, দ্বিতীয় নকিয়া

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের প্রথম প্রান্তিকে ফিচার ফোন বিক্রিতে সেরা অবস্থান ধরে রেখেছে চীনের মোবাইল ব্র্যান্ড আইটেল। দ্বিতীয় অবস্থানে আছে ফিনল্যান্ডের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড নকিয়া। শুধুমাত্র আফ্রিকা এবং ভারতের বাজারে কমদামে ফিচার ফোন বিক্রি করে নিজেদের সেরা অবস্থান ধরে রেখেছে আইটেল। এমন তথ্য উঠে এসেছে ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের বা আইডিসির এক প্রতিবেদনে।

আইডিসির প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে যে পরিমাণ ফিচার ফোন বিক্রি হয়েছে তার মূল্য হবপ ১০০ কোটি মার্কিন ডলার। তবে বিক্রি কমেছে ফিচার ফোনের। গতবছর একই সময়ে ৫ কোটি ৮৯ লাখ ইউনিট ফিচার ফোন বিক্রি হয়েছে। এবার তা কমেছে প্রায় ২৯ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, ফোরজি, ফাইভজি ফোনের চাহিদা বাড়াতে ফিচার ফোনের ব্যবহার কমে যাচ্ছে। চলতি বছরের প্রথম তিন মাসে মোট ফোন বিক্রির মাত্র ১৬ শতাংশ ফিচার ফোন বিক্রি হয়েছে। যা অন্য সময়ের তুলনায় অনেকটাই কম।

আইটেল নির্দিষ্ট কোনো মডেলের ফোন দিয়ে নয়, বরং একাধিক ফিচার ফোনের মাধ্যমে এই স্থান ধরে রেখেছে। সেরা ৫টি ফিচার ফোনের মধ্যে তিনটি ফোনই আইটেলের। তবে নকিয়ার সর্বোচ্চ বিক্রিত ফিচার ফোন ‘নকিয়া ১০৫’।

বাংলাদেশের বাজারেও ফিচার ফোন বিক্রিতে শক্ত অবস্থানে রয়েছে আইটেল। নকিয়ার ফিচার ফোনের তুলনায় দাম অনেকটাই কম। তাই গ্রাহকের পছন্দের তালিকায় থাকে আইটেলের ফিচার ফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি