মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

প্রিমো এইচনাইন প্রো ৮,৪৯৯ টাকায় প্রি-বুকিং চলছে

spot_img

টেকভিশন ডেক্স: দেশের স্মার্টফোন বাজারে একের পর এক চমক দিচ্ছে ওয়ালটন। সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ফোন দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে বাংলাদেশি এই ব্র্যান্ড। এরই ধারাবাহিকতায় নতুন আরেকটি বাজেট সেরা ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিলো ওয়ালটন। নজরকাড়া ডিজাইনের ‘প্রিমো এইচনাইন প্রো’ মডেলের ওই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম, পেছনে ট্রিপল ক্যামেরাসহ দুর্দান্ত সব ফিচার। প্রি-বুক বা আগাম ফরমায়েসে ফোনটি কেনা যাচ্ছে মাত্র ৮,৪৯৯ টাকায়।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, আমাদের লক্ষ্য দেশীয় ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের ফোন তুলে দেয়া। যার ফলে ‘প্রিমো এইচনাইন প্রো’ বাজারে ছাড়া হয়েছে। কনফিগারেশনের দিক থেকে এটি মিড লেভেলের ফোন হলেও দামের দিক থেকে এন্ট্রি লেভেলের ফোনগুলোর চেয়েও অনেক সাশ্রয়ী।

তিনি জানান, ফোনটির রেগুলার মূল্য ৯,৪৯৯ টাকা। কিন্তু প্রি-বুকে ১০০০ টাকা ছাড় দেয়া হচ্ছে। ফলে এর দাম পড়ছে মাত্র ৮,৪৯৯ টাকা। ক্রেতারা ঘরে বসেই অনলাইনের ই-প্লাজা থেকে (https://bit.ly/primoh9pro) ফোনটির প্রি-বুক দিতে পারছেন। পাশাপাশি দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ১ হাজার টাকা জমা দিয়ে ফোনটির প্রি-বুক দেয়া যাবে। ক্রিস্টাল স্কাই, মিডনাইট সায়ান, ব্ল্যাক এবং পার্পল এই চারটি আকর্ষণীয় রঙে বাজারে আসছে। তবে প্রি-বুকে শুধু ক্রিস্টাল স্কাই এবং ব্ল্যাক রঙ দুটি থাকছে। চলতি আগস্ট মাসের মধ্যেই প্রি-বুক দেয়া ক্রেতাদের কাছে ফোনটি পৌঁছে যাবে।

এই স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬.১ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসও। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো প্রাণবন্ত।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটির উচ্চগতি নিশ্চিত করতে রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির ১২ ন্যানোমিটার হেলিও এ২০ প্রসেসর। উন্নতমানের গেমিং ও স্পষ্ট ভিডিওর অভিজ্ঞতা দিতে ব্যবহৃত হয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স। ৪ জিবি র‌্যাম ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরির সঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফলে অনেক বেশি ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি সংরক্ষণ করা যাবে।

এই স্মার্টফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ট্রিপল অটোফোকাস ক্যামেরা। এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ৫পি লেন্স ও পিডিএএফ প্রযুক্তি। ১/৩.০৬ ইঞ্চি সেন্সরের ১৩ মেগাপিক্সেলের সনি কামেরায় ছবি হবে নিখুঁত উজ্জ্বল ও রঙিন। ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেবে ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলার সুবিধা। আর ০.৩ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা নিশ্চিত করবে ছবি ডেফথ অব ফিল্ড।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি