বুধবার, জুলাই ২৯, ২০২৬
27.7 C
Dhaka

পেপারফ্লাইয়ের নতুন সিএফও নাজিম উদ্দিন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি পেপারফ্লাই এর চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যুক্ত হলেন মোহাম্মদ নাজিম উদ্দিন।

নাজিম উদ্দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, কেপিএমজি বাংলাদেশ, ব্রামার অ্যান্ড পার্টনার্স বাংলাদেশ, এসএনটি বাংলাদেশ লিমিটেড এবং ফাইবার@হোম লিমিটেডে সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ ১৫ বছর ধরে কর্মরত ছিলেন। তাঁর অভিজ্ঞতার বেশিরভাগ জুড়েই আছে অর্থনৈতিক ব্যবস্থাপনা, অডিট অপারেশনস এবং স্টক মার্কেট।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন থেকে স্নাতক সম্পন্ন করেন। এবং পরবর্তীতে একই প্রতিষ্ঠান থেকে প্রথম স্থান অধিকার করে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তার অধ্যবসায়, কাজের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠার কারণেই ২০০৯ সালে কৃতি শিক্ষার্থী হিসেবে কেপিএমজি রহমান রহমান হক থেকে চার্টার্ড এ্যাকাউন্টেন্ট সনদ প্রাপ্ত হন।

এছাড়া তিনি নিউজিল্যান্ডে ওয়ার্কপ্লেস স্কিল ডেভোলাপমেন্ট একাডেমির অধীনে লিডারশীপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কিল ডেলপমেন্ট কর্মশালায় অংশগ্রহণ করেছেন। বিভিন্ন সফট স্কিল যেমন: লিডারশিপ এ্যান্ড কমিউনিকেশন, আর্ট অফ কমিউনিকেশন, কেপিএমজি অডিট মেথডলজি এবং ইসলামিক অর্থ ব্যবস্থা নিয়েও তাঁর আগ্রহ রয়েছে।

তার স্ট্র্যাটেজি ও ভবিষ্যত পরিকল্পনা, কস্ট-বেনিফিট বিশ্লেষণ, এবং বিভিন্ন উদ্যোগে অর্থলগ্নি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণে পারদর্শীতা রয়েছে। তার এই অভিজ্ঞ নেতৃত্বের গুণে পেপারফ্লাই টিম নিজেদের আরো সাফল্যমন্ডিত করতে চায়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া পেপারফ্লাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ডোরস্টেপ ডেলিভারি নেটওয়ার্ক ও একটি শীর্ষস্থানীয় প্রযুক্তিভিত্তিক লজিস্টিক সলিউশন সরবরাহকারী প্রতিষ্ঠান। ভারতীয় ই-কমার্স এর অন্যতম শীর্ষস্থানীয় লজিস্টিক প্রতিষ্ঠান ইকম এক্সপ্রেস সম্প্রতি পেপারফ্লাইয়ে বিনিয়োগ করেছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি