বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

পৃথিবী ধ্বংসের ঠিক আগের মুহূর্তের সেলফি কেমন হবে?

spot_img

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: পৃথিবী ধ্বংসের ঠিক আগের মুহূর্তের সেলফি কেমন হবে? এআই ইমেজ জেনারেটরে মানব সভ্যতার ভয়াল রূপ যা আমরা ভাবতেও পারি না, তা করে দেখায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক যেমন, পৃথিবী ধ্বংসের আগের সেলফি।

পৃথিবী থেকে তোলা শেষ সেলফিটা কেমন দেখতে হতে পারে, কখনও ভেবে দেখেছেন? ভেবে দেখবেন কী, পৃথিবীটা যে শেষ হয়ে যেতে পারে, সেটাই হয়তো কখনও ভেবে দেখেননি। তবে, হ্যাঁ আপনি না ভাবলে কী আর করা যাবে! আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু সেই বিষয়টা আগেভাগে ভেবে ফেলেছে। আর যেমন ভাবা তেমন কাজ! রোবট ওভারলোডস নামক একটি পেজ থেকে টিকটকে একগুচ্ছ ভুতুড়ে ছবি শেয়ার করা হয়েছে। এআই ইমেজ জেনারেটরের মাধ্যমে ছবিগুলি তৈরি করা হয়েছে। দাবি, পৃথিবী থেকে তোলা শেষ সেলফি ঠিক কেমন হতে পারে, এই ছবিগুলি তাই তুলে ধরেছে।

টিকটকে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে, সেটি পরবর্তীতে ছড়িয়ে পড়ে টুইটার, ফেসবুক-সহ অন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই অ্যাপোক্যালিপ্টিক ছবিগুলি যার মস্তিষ্কপ্রসূত তিনি এআই ইমেজ জেনারেটরের কাছে ‘বিশ্ব শেষ হওয়ার সময়কার সেলফি’ তোলার আবদার করেন। আর তারপরেই এই অ্যাপোক্যালিপ্টিক সিনগুলি তুলে ধরে DALL-E 2 নামক একটি এআই ইমেজ জেনারেটর।

ভয়ঙ্কর ছবিগুলিতে ধরা পড়েছে পৃথিবা শেষ হওয়ার মুহূর্তে মানুষের রূপ কতটা বিকৃত হতে পারে। জ়ম্বিদের থেকেও কোনও অংশে কম নয় সেই ছবিগুলিতে কোনও মানুষের চোখ বেরিয়ে এসেছে তো কারও আবার হাত লম্বা হয়ে গিয়েছে।

যদি এই এআই কিছুটা হলেও সঠিক হয়, তবে বিস্ফোরণের পরে মানুষের আতঙ্কিত মুখগুলি প্রমাণ করে যে, বিশ্বের শেষটা কতটা ভয়ঙ্কর হতে পারে। অনেক আগে থেকেই আমরা শুনে আসছি যে, মানুষই মানবসভ্যতা ধ্বংস করবে, পৃথিবীকে মৃত্যুর মুখে ঠেলে দেবে! এবার একটা এআই জেনারেটরও দেখিয়ে দিল মানবসভ্যতা ধ্বংসের প্রাক মুহূর্তের সেই ভয়াল রূপ।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি