রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
33.1 C
Dhaka

পাঠাও – হেয়ার উইথ ইউ  

পাঠাও নতুন ব্র্যান্ড আইডেনটিটি উন্মোচন করলো। 

টেকভিশন২৪ ডেস্ক: আট বছর আগে, আমরা মুভিং বাংলাদেশ-এর যাত্রা শুরু করেছিলাম, আপনাকে সাথে নিয়ে।  এই সময়ে, পাঠাও রাইড-শেয়ারিং, কুরিয়ার এবং ফুড ডেলিভারি সেবার মাধ্যমে মহানগরের যাতায়াত ব্যবস্থাকে বদলে দিয়ে, ক্ষুদ্র ব্যবসাগুলোকে সারাদেশে গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে, এবং তরুণদের জন্য কর্মসংস্থানকে তৈরী করে, কনজ্যুমার প্রযুক্তিতে আপনাদের চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। 

তবে, পাঠাও হয়ে উঠেছে, ব্র্যান্ড বা নানাবিধ সেবার থেকেও বেশি কিছু।

পাঠাও-এর এই যাত্রায়, আমরা নিজেদের এমনই এক টিমে রুপান্তরিত করেছি- যা আপনার প্রতিদিনের বাধাগুলো সরাতে এবং আপনাকে সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। যাতে, আপনি আপনার সকল “না”-কে একটি পরিপূর্ণ “হ্যাঁ”-তে রুপান্তর করতে পারেন। 

এই কারনেই, আমরা আমাদের ব্র্যান্ড আইডেনটিটি বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করেছি, যা আমাদের এই রুপান্তর এবং লক্ষ্যকে প্রতিফলিত করবে। 

আজকে, আপনার সামনে নিয়ে আসবো আমাদের নতুন ব্র্যান্ড আইডেনটিটি। 

যদিও পাঠাও-এর রাইডারসহ লোগোটি আইকনিক, পাঠাও এখন একটি লাইফস্টাইল। আমরা কনজ্যুমার প্রযুক্তি কোম্পানি থেকেও বেশি কিছু। পে লেটার-এর মাধ্যমে আমরা ফিনটেকে নতুন ইনোভেশন এনেছি। অতি শীঘ্রই, পাঠাও পে-এর মাধ্যমে আপনি যেভাবে চান সেভাবে লেনদেন করতে পাবেন, প্রয়োজনে অর্থের যোগান পাবেন এবং যেভাবে উচিত সেভাবে আয়-ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন।

আমরা মনে করি এখনই সময় আপনাকে জানানোর, পাঠাও একটি ব্র্যান্ড হিসেবে কি অর্থ বহন করে। পাঠাও, সুবিধা, নির্ভরযোগ্যতা এবং অন্তহীন সম্ভাবনার এক প্রতিশ্রুতির নাম।

আমাদের নতুন লোগো অবিরত সেবা এবং অবিচল সাহচর্যের একটি ছবি তুলে ধরে। এটি আমাদের বিশাল সেবা পরিধিরই এক প্রতীক, যার মধ্যে আছে বাইক ও কার রাইড-শেয়ারিং, ফুড ও দরকারি পণ্য ডেলিভারি, পার্সেল, ও কুরিয়ার সার্ভিস, এবং নিরাপদ পেমেন্ট সেবা ও প্রয়োজনীয় আর্থিক যোগান। 

আমাদের এই ব্র্যান্ডমার্ক, আপনার জীবনকে আরও সহজ করার এবং জীবনের সকল যাত্রায় আপনার সার্বক্ষণিক সঙ্গী হয়ে থাকার প্রতিশ্রুতির প্রতিফলন। Pathao is always HERE WITH YOU [পাঠাও সবসময়ই আছে আপনার সাথে] আর সেই যাত্রা তো সবে শুরু!

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি