Monday, October 12, 2026
24.8 C
Dhaka

নিপুণ বিশ্বাসকে স্মার্টফোন উপহার দিলো শাওমি বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় সেটা আমরা এখন কম বেশি সবাই অনুভব করছি। স্মার্টফোনের অভাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় উত্তীর্ণ হয়েও ভর্তি হতে পারছিলেন না নিপুণ বিশ্বাস।

দরিদ্র ঘরে জন্ম, বাবা নরসুন্দর। বহু কষ্টে সংসার চালে নিপুনদের। এমন সংসারে নিপুণের স্মার্টফোন না থাকাটাই স্বাভাবিক। তবে স্মার্টফোন না থাকায় তার পক্ষে ওয়েবসাইটে ঢুকে জানা সম্ভব হয় নাই তিনি ভর্তি পরীক্ষায় টিকেছেন কিনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এসএমএস দিয়ে জানানোর কথা থাকলে নিজের ফোনে কোন এসএমএস পায়নি নিপুণ।

৩০ জানুয়ারি বিকেলে ২০২০-২১ সেশনে তৃতীয় ভর্তি বিজ্ঞপ্তি দেয় যবিপ্রবির স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। তবে নিপুণ তা  জানতে পারেন রাত সাড়ে ১১টায়। ভর্তির শেষ সময় ছিল ৩১ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত। ৩০ তারিখ রাতেই নিপুণ জানতে পারেন তিনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এক প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে ৩১ তারিখ সকালে নীলফামারী থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন। ক্যাম্পাসে পৌঁছতে মাত্র আট মিনিট দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ভর্তি নিতে চায় না।
অবশেষে বিশেষ বিবেচনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন নিপুণ। একটি স্মার্টফোনের অভাবে নিপুণ যাতে ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়াতে পারেন সেজন্য শাওমি বাংলাদেশের পক্ষ থেকে নিপুণকে একটি স্মার্টফোন উপহার দিয়েছে।

শাওমি বাংলাদেশ কতৃপক্ষ জানিয়েছে, নিপুণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা জানতে পারি। বিষয়টি জানার পর থেকেই আমরা নিপুণকে একটি স্মার্টফোন উপহার দিতে চাই। ইতমধ্যে নিপুণের হাতে শাওমির পক্ষ থেকে একটি স্মার্টফোন পৌছে দেওয়া হয়েছে। নিপুণের ভর্তির বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি