শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

দেশের বাজারে নতুন চমক গ্লো ডিজাইনের এ৯৫ স্মার্টফোন

আছে বড় ব্যাটারি, পাঞ্চ হোল এমোলেড ডিসপ্লে ও আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশের বাজারে আরেকটি স্টাইলিশ স্মার্টফোন নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয়  স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। বুধবার (২৪ নভেম্বর) ‘এ’ সিরিজের সর্বশেষ সংস্করণ এ৯৫ ফোনটি সারাদেশে একযোগে উন্মোচন করা হয়। ‘এ’ সিরিজের ফোনের সাফল্যের ধারাবাহিকতায় এবার মধ্যম বাজেটের ফোনটি দেশের বাজারে নিয়ে আসা হলো।

পাঞ্চ হোল এমোলেড এফএইচডি ডিজাইনের ফোনটির ডিসপ্লের আকার ৬.৪৩ ইঞ্চি। অপো গ্লোয়িং রেইনবো সিলভার ও গ্লোয়িং স্ট্যারি ব্লাক কালারের ফোনটির দাম পড়বে ২২,৯৯০ টাকা। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে এ৯৫ ক্রেতারা পাবেন একটি স্পেশাল সাউন্ডবার একদম ফ্রি।

ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বিশাল ব্যাটারি। দ্রুত ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়া নিয়ে যারা চিন্তিত তাদের জন্য মনের মতো একটি ফোন এ৯৫। কারণ এতে রয়েছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। একবার চার্জে প্রয়োজনীয় সব কাজ সেরে ফেলা যাবে। আর দ্রুত চার্জিংয়ের জন্য এতে আরো রয়েছে ৩৩ ওয়াটের ফ্লাশ চার্জ। এই চার্জার দিয়ে মাত্র ৭২ মিনিটে ফোনটি পরিপূর্ণ চার্জ করা যাবে। এমনকি মাত্র পাঁচ মিনিট চার্জ দিয়ে ১.৮ ঘণ্টা ইউটিউব দেখা ও ৫.৭ ঘণ্টা কথা বলা যাবে।

৮জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের ফোনটির আরেকটির বিশেষ দিক হচ্ছে র‌্যাম সম্প্রসারণের সুবিধা। এদিকে, ভালো ছবির জন্য ফোনটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। এমনিতেই ভালো ছবির জন্য অপো ফোনের আলাদা সুনাম রয়েছে। ফোনটির ৪৮ মেগাপিক্সেল এর মধ্যে ফ্রন্ট ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরার সাথে এআই বিউটিফিকেশন ও ফ্রন্ট নাইট মোড ফিচার যেকোন সেলফি প্রিয় মানুষের ছবির ক্ষুধা মেটাবে। তাছাড়া, স্টিডি ভিডিও, এসএলও-এমও ও সোলুপ ফিচার দিয়ে সহজেই মানসম্মত ভিডিও ধারণ করা সম্ভব।

অপারেটিং সিস্টেম কালারওএস ১১.১ সম্বলিত ফোনটিতে আরো রয়েছে ফ্লেক্সড্রপ, হাইপার বুস্ট টেকনোলজি, গেইম অ্যাসিসটেন্ট, গেম ফোকাস মোড ও বুলেট নোটিফিকেশন। গেমারদের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনটিএম ৬৬২ ইঞ্চি। ফিঙ্গারপ্রিন্ট, ওয়্যার ও ফায়ার-রেজিসট্যান্ট সম্বলিত ফোনটিতে আছে আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি