শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.3 C
Dhaka

দেশের বাজারে এইচপি প্রোবুক ৪০০ সিরিজের ৪৪০ জি৯ মডেলের ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাংলাদেশের বাজারে নিয়ে এলো এইচপি প্রোবুক ৪০০ সিরিজের ৪৪০ জি৯ মডেলের বিজনেস সিরিজের ল্যাপটপ। এটি ইন্টেল এর দ্বাদশ প্রজন্মের একটি ল্যাপটপ। এর সিপিইউ কোর আই ফাইভ-১২৩৫ইউ যার ক্যাশ মেমোরি ১২ এমবি এলথ্রি। এতে রয়েছে ১০টি কোর এবং ১২টি থ্রেড যার বেজ ক্লক স্পীড ১.৩ গিগাহার্জ এবং বুস্ট ক্লক স্পীড ৪.৪ গিগাহার্জ পর্যন্ত পাওয়া যাবে।

ল্যাপটপটিতে থাকছে উন্ডোজ ১১ হোম লাইসেন্স, ৫১২ জিবি এম ডট টু এনভিএমই এসএসডি এবং ইন্টেল আইরিস এক্স-ই গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটি ৩২০০ বাস স্পীডের ৮ জিবি ডিডিআর৪ র্যাম দেয়া থাকছে যা প্রয়োজনে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ল্যাপটপটির ডিসপ্লে ১৪ ইঞ্চ ডায়েগনাল ফুল এইচডি (1920 x 1080) । এটি আইপিএস, ন্যারো বেজেল, এন্টি-গ্লেয়ার এই ডিসপ্লেটি সম্পূূর্নভাবে কর্পোরেট কাজের জন্য স্ট্যান্ডার্ড সাইজের ডিসপ্লে। এছাড়াও ভিডিও কলিং এবং ভিডিও কনফারেন্সিং এর জন্য এতে রয়েছে ইন্টিগ্রেটেড এইচডি ৭২০পি ওয়েবক্যাম। অডিও-র সুবিধার্থে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার এবং ডুয়েল অ্যাঁরে মাইক্রোফোন।

এছাড়াও কাজ কে আরও সহজ করবে ল্যাপটপ টির সাথে থাকা ইন-বিল্ট এইচপি স্পিল-রেসিস্টেন্ট কি-বোর্ড, ক্লিকপ্যাড উইথ মাল্টি টাচ গেসচার এবং ফিঙারপ্রিন্টার সেন্সর।

পোর্ট এবং স্লট হিসেবে রয়েছে ৩টি সুপার স্পিড ইউএসবি টাইপ এ, একটি সুপারস্পিড ইউএসবি টাইপ সি, একটি এসি পাওয়ার এডাপ্টার, একটি ২.১ বি এইচডিএমআই, একটি আরজে-৪৫ পোর্ট, একটি হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক।

একটি বিজনেস সিরিজ ল্যাপটপের জন্য সিকিউরিটির বিষয়টি খুবই গুরুত্বপূর্ন। তাই, সিকিউরিটি ম্যানেজমেন্টের জন্য এতে রয়েছে কিছু এবসল্যুট পারসিসটেন্স মডিউল, এইচপি ড্রাইভ লক এন্ড অটোমেটিক ড্রাইভ লক, এইচপি সিকিউর ইরেজ, এইচপি সিউর ক্লিক, এইচপি সিউর সেন্স, বায়োস আপডেট ভায়া নেটওয়ার্ক, এইচপি সিউর এডমিন, এইচপি বায়োস্পেয়ার জেন ৬, টিপিএম ২.০, এমবেডেড সিকিউরিটি চিপ, এইচপি সিউর স্টার্ট জেন৭, এইচপি ওয়েক অন ল্যান এবং এইচপি টেম্পার লক।

ল্যাপটপটি তে এইচপি লংলাইফ ৩-সেল, ৪২.৭৫ ওয়াটের পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে। ৬৫ ওয়াটের স্মার্ট এনপিএফসি রাইট এঙেল এসি পাওয়ার এডাপ্টার খুব অল্প সময়ে ল্যাপটপ টি ফুল চার্জ করবে। ল্যাপটপটির ওজন মাত্র ১.৩৮ কেজি যা অনায়াসে বহনযোগ্য।

ল্যাপটপটির বিক্রয় পরবর্তি সেবা থাকছে ৩ বছর এবং সর্বোচ্চ খুচরামূল্য ৯২,০০০ টাকা।

বিস্তারিত: ০১৭০৮৪৮৮৭৪১।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি