মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27 C
Dhaka

দেশের প্রথম ফিনটেক “সুপার অ্যাপ” নিয়ে এসেছে আমার’পে

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ‘আমার’পে  চালু করতে যাচ্ছে দেশের প্রথম ফিনটেক ” সুপার অ্যাপ” যা “আমার’পে সুপার অ্যাপ” নামে পরিচিত । একের ভেতর সব সুবিধা নিয়ে গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজন পূরণ এবং যেকোন মাধ্যম দিয়ে (কার্ড/মোবাইল ব্যাংকিং) অর্থ প্রদান পদ্ধতিকে সহজ করার জন্যই এই সুপার অ্যাপ নিয়ে এসেছে আমার’পে।

শনিবার রাজধানীর কাওরান বাজারে বিডিবিএল ভবনের বেসিস অডিটোরিয়ামে আয়োজিক এক অনুষ্ঠানে আমার’পে এই ঘোষণা দেয়।

অনুষ্ঠানে বেসিস সভাপতি রাসেল টি. আহমেদে বলেন, আমার’পে সুপার অ্যাপ বাংলাদেশের মানুষের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থোকবে, যা আমাদের ও সরকারের লক্ষ্যের সাথেও সঙ্গতিপূর্ণ। হ অ্যাপটি বাংলাদেশে অনলাইন পেমেন্টের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে।

অনুষ্ঠানে আমার পে-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম ইশতিয়াক সারওয়ার বলেন, এই সুপার অ্যাপের লক্ষ্য ব্যবহারকারীদের সুবিধাজনক ভাবে সর্বত্র পেমেন্ট সমাধান প্রদান করা। যা একাধিক অ্যাপের মধ্যে পরিবর্তন করার প্রয়োজনীয়তা দূর করে। দেশব্যাপী গ্রাহকদের নানা ধরনের চাহিদা পূরণে আমার’পে সুপার অ্যাপটি ডিজাইন করা হয়েছে। আমরা গ্রাহকদেরকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় সব ধরনের সেবা প্রদান করছি যেমন বিদ্যুৎবিল বিল থেকে শুরু করে গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল, ক্রেডিট কার্ড বিল, ট্রাভেল বুকিংস সহ আরও অনেক কিছু , এছাড়াও এই অ্যাপের মাধ্যমে আমরা গ্রাহকদেরকে বিভিন্ন ক্যাম্পেইন,  ডিসকাউন্ট ও রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুবিধাও দিব এবং আমরা মনে করছি এক জায়গায় সবকিছু পাওয়ার সুবিধাটি গ্রাহকরা দারুণ ভাবে গ্রহণ করবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আমার’পে সুপার অ্যাপ থেকে ইমতিয়াজ বিন গিয়াস, সিটিও এন্ড ডিরেক্টর, আশিকুর রহমান, প্রডাক্ট ম্যানেজার, আমার’পে সুপার অ্যাপ , এমটিবি’র হেড অফ ডিজিটাল ব্যাংকিং ডিভিশন খালিদ হোসেইন, মাস্টারকার্ড-থেকে জুবায়ের হোসেন, ম্যানেজার সহ এই সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এবং তাদের সবার বক্ত্যবে উঠে এসেছে আমার’পে সুপার অ্যাপ-কি ভাবে বাংলাদেশের অন্যান্য ডিজিটাল সেবা প্রদানকারীদের সাথে অংশীদারিত্বের সুযোগও সৃষ্টি করছি।

আমার’পে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান ও অনলাইন পেমেন্ট গেটওয়ে; যারা দেশের এসএমই এবং অন্যান্য প্রতিষ্ঠানকে পেমেন্ট গেটওয়ে সেবা  প্রদান করে থাকে। আমার’পে সুপার অ্যাপটির মাধ্যমে বিস্তৃত পরিসরে সকল সেবাকে একীভূত করে, ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেসের মাধ্যমে একাধিক পেমেন্ট মেথড দিয়ে লেনদেন পরিচালনা করা যায়। গ্রাহকদেরকে স্বাস্থ্যসেবা, ই-পরিষেবা, খাবার অর্ডার ও বিল পরিশোধসহ বিভিন্ন সুবিধা দেবে এই সুপার অ্যাপ।

আমার’পে সুপার অ্যাপ ব্যবহারকারীরা যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে সহজেই তাদের ইউটিলিটি বিল জমা দিতে পারেন, বুক করতে পারেন ভ্রমণের টিকিটও। এছাড়াও আমার পে সুপার-অ্যাপে রয়েছে বিভিন্ন ধরনের পে মার্চেন্ট পে, কুরিয়ার বুক, বীমা প্রদান ও যানবাহন ট্র্যাকার সাবস্ক্রিপশনের মত দৈনন্দিন জীবনের সুবিধাগুলো।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি