রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

দেশে ও বিশ্ববাজারে আমাদের আইসিটির সক্ষমতাকে তুলে ধরতে চাই : সোহেল

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : তথ্যপ্রযুক্তিতে সবার সাথে পথচলার প্রয়াসে দীর্ঘদিন ধরে সুনামের সংগে কাজ করে যাচ্ছেন এডভান্সড ইআরপি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল। এবারের বেসিস এক্সিকিউটিভ কমিটি নির্বাচন ২০২২-২৩ এ ‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলে জেনারেল সদস্য হিসেবে অংশ নিচ্ছেন তিনি।

দেশে ও বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে এবং সংগঠনের সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নেতৃত্ব প্রদানের পথ সুগম করার প্রত্যয়ে ‘সিনার্জি স্কোয়াড’ সবসময় একতাবদ্ধ। আমার মূল প্রতিশ্রুতি হলো এসএমই-র সাথে সম্পর্কের উন্নয়ন, অ্যাক্সেস টু ফাইন্যান্স ও বিজনেস ডেভলপমেন্টের মাধ্যমে দেশে-বিদেশে নিজেদের তুলে ধরতে কাজ করা।
সোহেল আরও বলেন,বেসিস সদস্যদের নিয়ে একসংগে এগোতে চাই আমি।

মোস্তাফিজুর রহমান সোহেল- টেকনোলজি, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট বিষয়ে সফটওয়্যার আর্টিটেক্ট, কনসালটেন্ট, মেন্টর এবং উদ্যোক্তা হিসেবে তাঁর রয়েছে ২ যুগেরও বেশি অভিজ্ঞতা। বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রির একজন পাইওনীয়ার হিসেবে এন্টারপ্রাইজ রিসোর্স সল্যুশন্সকে জনপ্রিয় করার পেছনে রয়েছে তাঁর অসামান্য অবদান।

বাংলাদেশ সরকারের ই-গভার্নমেন্ট ইআরপি প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জিআরপি বাস্তবায়নে তাঁর অবদান উল্লেখযোগ্য। ক্লাউড কম্পিউটিং এর জনপ্রিয়তা বৃদ্ধি এবং প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের ই-কমার্স নীতিমালা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

বেসিস এর লোকাল মার্কেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন সোহেল। সোহেল ২০১৪-১৬ মেয়াদে বেসিস নির্বাহী কমিটির এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ২০১৬-১৮ মেয়াদে নির্বাহী কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আইটি কোম্পানিসমূহের জন্যে অ্যাকসেস টু ফাইন্যান্স ইনিশিয়েটিভ এবং বেসিস-আইডিএলসি লোন প্রোডাক্ট বাস্তবায়নে ভূমিকা রাখেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি