রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
33.1 C
Dhaka

টাইম ম্যাগাজিন সেরা একশো উদ্ভাবনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি’কে ‘২০২১ সালের সেরা একশো উদ্ভাবন’ -এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে টাইম ম্যাগাজিন। এর মধ্য দিয়ে চলতি বছরের বিশ্বের সবচেয়ে যুগান্তকারী উদ্ভাবনগুলোর মধ্যে জায়গা পেলো ডিভাইসটি। ফোল্ডেবল ডিভাইস উদ্ভাবনের তিন প্রজন্ম পর স্যামসাং এই কৃতিত্ব অর্জন করেছে। এ বছর গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি বাজারে আসার পর থেকেই এর উদ্ভাবনী, প্রযুক্তিগত উৎকর্ষ, দীর্ঘস্থায়িত্ব ও স্টাইল গ্রাহক ও প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, আর এর মাধ্যমে আরেকটি মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে স্যামসাং।    

টাইম ম্যাগাজিন ২০২১ সালের সেরা একশো উদ্ভাবনের একটি তালিকা প্রকাশ করেছে এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ এর মধ্যে অন্যতম। এর ৬.৭-ইঞ্চির সুবিশাল ডিসপ্লে ছাড়াও, ফোল্ডেবল ফোনের মূল্য ১,০০০ ডলারের নিচে রাখায় টাইম ম্যাগাজিন স্যামসাংকে সাধুবাদ জানায়। ‘বহনযোগ্যতার সাথে স্মার্টফোনের কার্যকারিতা’ এর সাথে ‘শূন্য দশকের ফ্লিপ ফোন’ সমন্বয়ের জন্য প্রকাশনাটি স্যামসাংয়ের প্রশংসা করে।   

স্মার্টফোন যুগ শুরুর আগে, নির্মাতারা বিভিন্ন ফোনের স্টাইল এবং ডিজাইন নিয়ে নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা করেন। ক্যান্ডি বার ফোন ও ক্লিকিং ডায়াল প্যাড, উন্নত ফ্লিপ ও স্লাইড ফোন থেকে শুরু করে কোয়ার্টি ফোন পর্যন্ত বেশ কিছু উদ্ভাবনী ডিজাইন বাজারে আসতে-যেতে দেখেছে কমবেশি সবাই। তবে, এর মধ্যে যে ডিজাইনটি সত্যিকার অর্থে ক্রেতাদের মন কেড়েছে সেটি হচ্ছে ফ্লিপ ফোন। এটি একইসাথে পকেটে রাখার মতো বহনযোগ্য আবার ব্যবহারকারীদের বিভিন্ন ফিচার উপভোগ করতে এটি বড় স্ক্রিন প্রদানের সক্ষমতাও রাখে, যা উদ্ভাবনটিকে ভিন্নধর্মী করে তুলেছে।

উদ্ভাবনের এই চেতনা থেকে, স্মার্টফোনের মাধ্যমে কাজ করার, নিজেকে প্রকাশ করার এবং সৃষ্টিশীলতার পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি তৈরি করেছে স্যামসাং। ডিভাইসটি আজকের স্মার্টফোনের সক্ষমতার সাথে ফ্লিপের বহনযোগ্যতা এবং স্টাইলের সমন্বয় করে। এর কার্যকারিতা এবং ফ্লিপ ফোনের বহনযোগ্যতার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা প্রদান করছে স্যামসাং। আর, এই সবই গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি-কে টাইম ম্যাগাজিনের ‘২০২১ সালের সেরা একশো উদ্ভাবন’ তালিকায় স্থান করে দিয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি