বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

থার্ডজেন্ডার ও ট্র্যান্সজেন্ডারদের ডিজিটাল সক্ষমতার লক্ষ্যে বিসিসি’র প্রশিক্ষণ কোর্স

টেকভিশন২৪ ডেস্ক: দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী থার্ডজেন্ডার/ ট্র্যান্সজেন্ডারদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ১২ মার্চ ২০২৩ রবিবার থেকে ৩০ দিনব্যাপী “ইসেনশ্যাল কম্পিউটার স্কিল অ্যান্ড সফ্ট স্কিল অব কল সেন্টার অপারেশন ফর দি থার্ডজেন্ডার/ ট্র্যান্সজেন্ডার” শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু করেছে।

বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রনজিৎ কুমার এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই কার্যক্রমের পার্টনার প্রতিষ্ঠান বন্ধু সোশাল ওয়েলেফেয়ার সোসাইটির নির্বিাহী পরিচালক মোঃ সালেহ আহমেদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে থার্ডজেন্ডার/ ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠিকে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা উন্নয়নের এবং বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি করে দেশের উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করার বিষয়ট উল্লেখ করেন। তিনি বলেন ‘কাউকে পেছনে ফেলে নয়’ সবাইকে নিয়ে একসাথে অন্তর্ভুক্তিমূলক সমাজ বির্নিমাণের মধ্য দিয়ে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়নের জন্য বিসিসি কর্তৃক গৃহীত এই কার্যক্রমটি সহায়ক ভুমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

বিসিসি’র নির্বাহী পরিচালক (গ্র্রেড-১) ও উক্ত অনুষ্ঠানের সভাপতি বিসিসি কর্তৃক গৃহীত পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গৃহীত কার্যক্রম উল্লেখ করে বলেন “আগামীতে থার্ডজেন্ডার/ ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠীকেও আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করে আত্মকর্মসংস্থানভিত্তিক কার্যক্রম প্রধান কার্যালয় ছাড়াও বিসিসি’র ৭টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এ উদ্যোগকে সম্প্রসারিত করা হবে।

বন্ধু সোসাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ সালেহ আহমেদ আইসিটি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তথ্য প্রযুক্তি’র প্রশিক্ষণের মাধ্যমে থার্ডজেন্ডার/ ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠিকে তাদের আত্মকর্মসংস্থানসহ দেশের উন্নয়নের মুলস্রোতধারায় নিয়ে আসার কার্যক্রম গ্রহণ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে এ কার্যক্রমকে বৃহত্তর পরিসরে নেয়ার জন্য একসাথে কাজ করার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে মোঃ রাশেদুল ইসলাম, সচিব, বিসিসি স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিসি’র ম্যানেজার (সিস্টেমস) এবং এ সংক্রান্ত কাজের ফোকাল পয়েন্ট মোঃ গোলাম রববানী।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি