বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

ঘোষিত হলো রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২-এর বিজয়ীর নাম, থাইল্যান্ড ভ্রমণের সুবর্ণ সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র চতুর্থ বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে গত বছরের আগস্ট মাসে অনুষ্ঠিত হয় রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২। আয়োজনে ফ্যানদের জন্য ছিল থাইল্যান্ড ভ্রমণের সুবর্ণ সুযোগ। রিয়েলমি ৯প্রো+ কিনে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এনামুল হক। গত ৯ মার্চ বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। বিজয়ীর জন্য থাকছে ০৪ দিন ও ০৫ রাতের জন্য থাইল্যান্ডের ব্যাংকক ও পাতায়া ভ্রমণের সুযোগ।

প্রতিবছর বিশ্বব্যাপী ফ্যান ফেস্টিভালের আয়োজন করে থাকে দ্রুতবর্ধনশীল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গত বছর এই আয়োজনের থিম ছিল ‘কিপ ইট রিয়েল’। উদযাপনের অংশ হিসেবে দারাজে ‘রিয়েলমি ফ্যান ফেস্ট’ আয়োজন করা হয়, যেখানে ক্রেতাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফারের পাশাপাশি ছিল থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। এই ক্যাম্পেইন গত বছরের ২২-২৮ আগস্ট অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ক্যাম্পেইন চলাকালীন দারাজ থেকে রিয়েলমি জিটি সিরিজ অথবা ৯ প্রো সিরিজের স্মার্টফোন ক্রয় এবং নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে স্মার্টফোন ক্রয়ের অর্ডার নাম্বার, #দারাজ ও #রিয়েলমিফ্যানফেস্ট হ্যাশট্যাগের সাথে ‘অন্য ব্র্যান্ড বাদ দিয়ে রিয়েলমি বাছাই করার কারণ’ বিষয়ে সৃষ্টিশীল কিছু লিখে পোস্ট করতে বলা হয় অংশগ্রহণকারীদের।

রিয়েলমি ৯প্রো+ ক্রেতা এনামুল হক এই প্রক্রিয়া অনুসরণ করে জিতে নিয়েছে এই লোভনীয় পুরস্কার। ফটোগ্রাফি ও গেমিং প্রেমী এনামুল হক তার ফেসবুক প্রোফাইলে রিয়েলমি ফোন কেনার কারণ হিসেবে একটি সুন্দর গল্প পোস্ট করেন, যা জুরি প্যানেলের নজর কাড়ে। এই প্রতিযোগিতায় ৩০০ জনেরও বেশী মানুষ অংশগ্রহণ করে এবং ব্যবহারকারীদের মাঝে ক্যাম্পেইনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

রিয়েলমি’র লক্ষ্য অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে তরুণ ব্যবহারকারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখা। আর এ লক্ষ্যপূরণে, ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতার মানোন্নয়নে উদ্ভাবনে অগ্রাধিকার দিয়ে স্মার্টফোনে ফাস্ট-চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছে রিয়েলমি। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এ খাতে তুলনামূলক নতুন হলেও, রিয়েলমি সকল সেগমেন্টে ব্যবহারকারীদের জন্য ফাস্ট-চার্জিং সুবিধা নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা লো-প্রাইস সেগমেন্টের স্মার্টফোনে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে রিয়েলমি’র প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি