বুধবার, জুন ১০, ২০২৬
27.1 C
Dhaka

ঢাকায় জাতীয় যুব উদ্যোক্তা সম্মেলন ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় যুব উদ্যোক্তা সম্মেলন ২০২৩’  আগামী  ১৩ অক্টোবর, শুক্রবার, ঢাকাস্থ ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়াম অনুষ্ঠিত হবে। দেশের উদীয়মান  তরুণ উদ্যোক্তাদের জন্য ‘গেম-চেঞ্জার’ করার প্রতিশ্রুতি নিয়ে এগ্রিন ফাউন্ডেশন  সম্মেলনটি আয়োজন করেছে।

অনন্য এই উদ্যোগটি তরুণ উদ্যোক্তাদের জন্য  একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে যেখানে দেশের প্রতিষ্ঠিত উদ্যোক্তা, অভিজ্ঞ বক্তা এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সাথে খোলামেলা আলোচনা করার সুযোগ থাকবে। যুব উদ্যোক্তা শীর্ষ সম্মেলনটি ৩টি সেক্টর যেমন কৃষি, ই-কমার্স এবং রিয়েল এস্টেটকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে।  দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনে   অংশগ্রহণ করবে ২০ থেকে ৩৫ বছর বয়সী ২০০  জন পুরুষ এবং মহিলা যার বিভিন্ন সেক্টরের উদ্যোক্তা হতে আগ্রহী। ঢাকার ৪২ টিরও বেশি সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ক্লাব, বিজনেস ক্লাব এবং ক্যারিয়ার ক্লাব থেকে নির্বাচিত সদস্য ও শিক্ষার্থীরা এতে উপস্থিত থাকবেন। 

‘স্মার্ট বাংলাদেশের পরবর্তী প্রজন্মের উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ নীতিকে সামনে রেখে সম্মেলনটি নেটওয়ার্কিং  করার সুযোগ করে দেবে। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক বিশ্বে সফল উদ্যোক্তা  হওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, জ্ঞান এবং অনুপ্রেরণা দিয়ে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হবে সম্মেলনটিতে। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। র’দিয়া আইএনসি সম্মেলনটি ‘আউটরিচ পার্টনার’।

অতিথি বক্তাদের লাইনআপ, ইন্টারেক্টিভ সেশন এবং হাতে কলমে শেখার কর্মশালায় আগ্রহীরা সম্মেলনটি অংশগ্রহণের জন্য দেখুন fb.com/events/1202319930609496

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি