শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

ডি১ কাপ বাংলাদেশ ২০২২, পুরস্কার ৪০ লক্ষ টাকা

শুরু হলো ডি১ কাপ বাংলাদেশ ২০২২, পুরস্কার ৪০ লক্ষ ৫০ হাজার টাকা

টেকভিশন২৪ ডেস্ক: একটি সৃজনশীল মাধ্যম হিসাবে ই-স্পোর্টস ইতোমধ্যে বিশ্ব জুড়ে গেমিং উত্সাহীদের নজর কেড়ে নিয়েছে। পিছিয়ে নেই বাংলাদেশও। দেশের তরুণ, প্রাপ্তবয়স্ক এমনকি পেশাদার কর্মজীবীদের কাছেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ই-স্পোর্টস। দেশে ক্রমবর্ধমান ভক্তদের চাহিদা বিবেচনায় নিয়ে টাইটেল স্পন্সর হিসেবে ডিসকভারি ওয়ান লিমিটেড-এর আয়োজনে ১১ জুন ২০২২ তারিখে শুরু হচ্ছে ডি১ কাপ বাংলাদেশ ২০২২ (ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ)। এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪০,৫০,০০০/- (চল্লিশ লক্ষপঞ্চাশ হাজার) টাকার বিশাল প্রাইজপুলের সাথে চ্যাম্পিয়নশিপের ঘোষণা দিয়েছে ডিসকভারি ওয়ান লিমিটেড ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেকো-ইশো ভেঞ্চার ক্যাপিটাল-এর সিইও প্রত্যয় হোসেন; ডেকো-ইশো ভেঞ্চার ক্যাপিটাল-এর সিওও মো: মাসুদুর রহমান; প্যারামাউন্ট ভেঞ্চার ক্যাপিটাল-এর সিইও সাদাব হোসেন; লেভেল সেভেন সলিউশনস লিমিটেড ও জেনেটিক ইস্পোর্টস-এর সিইও মো: অলিউর রহমান সোহান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত আয়োজকবৃন্দ ই-স্পোর্টস গেমিং সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন। বাংলাদেশে ই-স্পোর্টসের জন্য একটি মাইলফলক স্থাপন করা এবং এই সেক্টরে দেশের অগ্রগতি তরান্বিত করাই এই আয়োজনের উদেশ্য।

ডি১ কাপ বাংলাদেশ ২০২২
ডি১ কাপ বাংলাদেশ ২০২২

টুর্নামেন্ট প্রসঙ্গে, ডেকো-ইশো ভেঞ্চার ক্যাপিটাল-এর সিইও প্রত্যয় হোসেন বলেন, “বাংলাদেশে এত বড় পরিসরে এর আগে কোন ই-স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। তাই দেশের গেমারদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আমার বিশ্বাস, এই টুর্নামেন্ট থেকে অসংখ্য তরুণ ও প্রতিভাবান গেমারদের আমরা খুঁজে পাবো।”

প্যারামাউন্ট ভেঞ্চার ক্যাপিটাল-এর সিইও সাদাব হোসেন বলেন, “ই-স্পোর্টসের আলোকেও যে ক্যারিয়ার গড়া সম্ভব, তা এর আগে হয়তো কেউ ভাবেননি। তবে এই টুর্নামেন্ট তরুণ প্রজন্মের ভবিষ্যত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ডি১ কাপ, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ল্যান টুর্নামেন্ট হতে চলেছে।

এই ইভেন্টটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ল্যান টুর্নামেন্ট হতে চলেছে। চ্যাম্পিয়নশিপে তিনটি জনপ্রিয় ই-স্পোর্টস গেম অন্তর্ভুক্ত থাকবে। গেমগুলো হলো, ডিওটিএ ২/ডোটা ২ (DOTA 2), ভ্যালোরেন্ট (Valorant) এবং মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং (এমএলবিবি)। এর মধ্যে প্রথম দুটি কম্পিউটার ভিত্তিক গেম এবং এমএলবিবি একটি মোবাইল গেম। তিনটি খেলায় মোট ৪০,৫০,০০০/- (চল্লিশ লক্ষপঞ্চাশ হাজার) টাকার বিশাল প্রাইজপুলের অর্থ দেয়া হবে। পুরস্কারের অর্থ ছাড়াও, প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত দল ও খেলোয়াড়কে ট্রফি এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হবে।

এই ইভেন্টের নিবন্ধন এবং বাছাই পর্ব অনলাইনে অনুষ্ঠিত হবে। নিবন্ধন চলবে ১১ জুন থেকে ১২ জুন, ২০২২ পর্যন্ত । অনলাইন কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ১৪ জুন থেকে এবং ২০২২ সালের জুলাই এর শেষ সপ্তাহে একটি অফলাইন ভেন্যুতে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি