বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

ডাহুয়ার নতুন ওয়্যারলেস সিসি ক্যামেরা বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ডাহুয়া এনেছে কয়েকটি নতুন গো ওয়্যারলেস সিসি ক্যামেরা। উন্নত প্রযুক্তি সমৃদ্ধ এই সিসি ক্যামেরাগুলো ১৩ মে সোমবার সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উম্মোচন করা হয়। ডাহুয়া ব্র্যান্ডটির বাংলাদেশী পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাহুয়া দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর কেভিন জং, টেকনিক্যাল ম্যানেজার জেরি জেং, প্রোডাক্ট ম্যানেজার রকেট ওয়াং এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, ডিরেক্টর-ডিস্ট্রিবিউশন বিজনেস জাফর আহমেদ, ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আল বেরুনী সুজন, প্রোডাক্ট ম্যানেজার (ডাহুয়া) আশিকুর রহমান।

ডাহুয়া দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর কেভিন জং বলেন, বাংলাদেশের বাজারে এখন থেকে পাওয়া যাবে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ডাহুয়া গো ওয়্যারলেস সিসি ক্যামেরা। ক্যামেরাগুলোর রেজুলেশন যেমন চমৎকার ঠিক তেমন অডিও ক্লিয়ার। দুই প্রান্ত থেকেই সিসি ক্যামেরা মাধ্যমেও কথা বলা যাবে। এছাড়া সিসি ক্যামেরা এখন প্রয়োজনীয় একটি ডিভাইস হয়ে উঠছে মানুষের যাপিতজীবনে। 

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ব্যবহার বাংলাদেশে অনেক আগেই শুরু হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট সময় চলছে। তাই সিসি ক্যামেরাগুলোতে যুক্ত হয়েছে ওয়্যারলেস। ডাহুয়ার নতুন এই সিসি ক্যামেরাগুলো বেশ উন্নত। এছাড়া মোবাইল থেকেও যেহেতু এগুলো অপারেট করা যাবে সেহেতু ঝামেলাও কম। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই সিসি ক্যামেরাগুলো সহজে অপারেট করতে পারবে, বিষয়টি চমৎকার। 

অনুষ্ঠানে আসা অতিথিদের ডাহুয়ার নতুন গো ওয়্যারলেস সিসি ক্যামেরাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। মডেলগুলো- ডিএস-পি৩এই-পিভি, আইপিসি-এইচডিবিডব্লিউ১৪৩০ডিই-এসডব্লিউ, ডিএইচ-পি৫এই-পিভি, ডিএস-এইচ৫এই, ডিএস-এইচ৩এই, ডিএইচ-সি৫এ, আইপিসি-এইচএফডব্লিউ১৪৩০ডিএস-এসএডব্লিউ, ডিএইচ-পি৫বি-পিভি, ডিএইচআই-এনভিআর১১০৪এইচএস-ডব্লিউ-এস২-সিই। অনুষ্ঠানে জানানো হয়, ডাহুয়ার প্রতিটি নতুন গো ওয়্যারলেস সিসি ক্যামেরায় রয়েছে বিক্রয়োত্তর সেবা। সিসি ক্যামেরাগুলো দ্রুত দেশের বাজারে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি