বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

ডামুড্যায় স্মার্ট ভিলেজ মেলা

টেকভিশন২৪ ডেস্ক:  বরিশাল ও খুলনা বিভাগের সংযুক্ত ঢাকা বিভাগের জেলা শরীয়তপুরের ডামমুড্যায় অনুষ্ঠিত হলো দেশের প্রথম ডিজিটাল ভিলেজ, স্মার্ট ভিলেজ এক্সপো ২০২৩। স্থানীয় উপজেলা কমপ্লেক্স মাঠে শুক্রবার অনুষ্ঠিত দিনব্যাপী মেলায় স্থানীয় ও জাতীয় মিলিয়ে মোট ৬৫টি স্টলে মেলায় অংশ নেয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। ঐতিহ্যবাহী শতরঞ্চি থেকে শুরু করে ঘরোয়া নকশি, হাতের কাজের কাপড় ও গহনা নিয়ে- ‘অল্টার ক্যানভাস; ‘ডিফরেন্ট বিউটি’, ‘বিবির বসন’, ‘রংধনু বুটিক’; ‘চমক’; ‘জামদানি এক্সপ্রোস’’আমরাই রমণী’ এবং ‘স্বপ্নচাওয়া’র মতো উদ্যোক্তাদের ৩৫ শতাংশই ছিলো নারী উদ্যোক্তা।

মেলার বৈচিত্র্যময়তায় মৃৎশিল্প ও পোড়ামাটির ফ্যাশন নিয়ে মা বাংলার মাটি, ক্র্যাফট ভিশনের পাশাপাশি মেলায় ভেষজ মশলা ও মধু এবং অধিক উৎপাদনশীল সবজি, প্যাকেট মাশরুম এর মতো নানা পণ্য ও সেবার পসরা দৃষ্টি কেড়েছে। মেলায় ছিলো ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিবি ও ইনফোলিংক ছাড়াও মেলায় অংশ নিয়েছিলো মুঠোফোনে নিজেই নিজের ওয়েব সাইট তৈরির দেশীয় সেবা ‘ওয়েবমঞ্জা’। বাদ যায়নি পিঠার আড্ডা-ও। কৃষি-প্রযুক্তি নিয়ে মেলায় হাজির হয়েছিলো ই-পল্লী, ই-ফার্মার, ফসল ডটকম ছাড়াও স্বপ্নকুঁড়ি, আদাবিক, তথ্যআপা, স্থানীয় ১৪টি উদ্যোগ।

মেলা প্রাঙ্গনেই শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে একটি বই নিয়ে মেলায় হাজির হয়েছিলো আই এক্সপ্রেস। পণ্য প্রদর্শনী-বেঁচা-কেনা আর লটারি ড্রয়ের মধ্যে জুমার নামাজ বিরতী বাদে মেলা শেষেও ছিলো দর্শনার্থীদের ভিড়। মেলায় আগতদের বিনামূল্যে ডায়াবেটিকস ও রক্ষচাপ পরীক্ষাসহ চিকিৎসা সেবা দিয়েছে ‘হেল্থ বন্ধু’। মেলায় পৃষ্ঠপোষক হিসেবে ছিলো দারাজ ও ফুডপ্যান্ডা এবং টেকনোলজি ও পেমেন্ট পার্টনার হিসেবে ছিল এসএসএল কমারজ । এসএসএল কমার্স মেলায় তাদের বাংলা কিউআর পেমেন্ট নিয়ে কাজ করে। যাতে এসএমই/এমএসএমই উদ্যোক্তা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে সক্ষম হবে এবং দ্রুত ক্যাশলেস ঝামেলাহীন ডিজিটাল পেমেন্ট হয়। এছাড়াও পার্টনার হিসেবে ছিল একবাজ।

বিকেলে মেলা ঘুরে দেখে উদ্যোগটি দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের প্রতি আহবান জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্শি। কৃষিতে প্রযুক্তির টেকসই ব্যবহারের মাধ্যমে শরীয়তপুরের প্রতিটি গ্রামকে স্মার্ট গ্রামে রূপান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মেলা বিষয়ে সাংবাদিকেদের অবহিতকরণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আখতার হোসেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডঃ মফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিপিসি এর কো-অর্ডিনেটর মো: আবদুর রহিম খান, শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, দারাজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সৈয়দ মোস্তাহিদল হক, ফুডপাণ্ডার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা ও ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল।

ডামুড্যা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে সন্ধ্যায় সরকারি আব্দুর রাজ্জাক কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মুঠোফোনেই স্বাস্থ্যসেবা দেয়ার কিউআরকোড ভিত্তিক এনএফসি প্রযুক্তির ব্যক্তিক্রমী উদ্যোগ ‘চিকিৎসা’ অ্যাপ উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি