বুধবার, জুন ২৪, ২০২৬
27.2 C
Dhaka

দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে টুইটার

টেকভিশন২৪ ডেস্ক:  এখন দৃষ্টিপ্রতিবন্ধী বা যারা চোখে দেখতে পান না তারাও টুইটার ব্যবহার করতে পারবেন। টুইটার নিয়ে এলো বিশেষ ফিচার ‘ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডার’। এর মাধ্যমে টুইটের সঙ্গে থাকা ছবির বর্ণনা স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে শোনা যাবে।

এ পদ্ধতিকে বলা হয় ‘অলটারনেটিভ টেক্সট’ বা ‘অল্ট টেক্সট’। এতে ছবির বিষয়বস্তু লিখে দেওয়া যায়, যা স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে শোনা যায়। ফলে চোখে না দেখলেও ছবির বিষয়বস্তু সম্পর্কে জানার সুযোগ মিলে থাকে। ফলে এটি শুধু যারা দেখতে পান না তাদের জন্যই নয়, বরং যেসব এলাকায় ইন্টারনেটের গতি খুব কম সেখানেও এই ফিচার কাজে লাগবে।

স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপেও পাওয়া যাবে এই সুবিধা। তবে এখনো বিশ্বের সব দেশের ব্যবহারকারীরা এই ফিচার পাচ্ছেন না। ধীরে ধীরে সব দেশেই এটি চালু হবে বলেই জানিয়েছে টুইটার। তবে চাইলেই সব ছবির বর্ণনা শোনা যাবে না। এজন্য প্রথমে ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডারের সাহায্যে টুইট করার আগেই ছবির বর্ণনা যুক্ত করতে হবে। টুইট পোস্টকারীর দেওয়া বর্ণনাই দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ে শোনাবে স্ক্রিন রিডার সফটওয়্যার।
কিছুদিন আগেই টুইটার টুইট এডিট সহ বেশ কয়েকটি ফিচার নিয়ে এসেছে। এখন ইচ্ছা হলে বড় করেও টুইট লেখার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।

এছাড়াও টুইট সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামেও শেয়ার করা যায়। একের পর এক দুর্দান্ত ফিচারের জন্য দিন দিন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সাইটটি।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

সর্বশেষ

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি