বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

টুইটারে গণহারে ছাঁটাই, কার্যালয় বন্ধ ঘোষণা

টেকভিশন২৪ ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে, বিষয়টি আগেই জানা গিয়েছিল। ইতোমধ্যেই এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন টুইটার প্রধান ইলন মাস্ক। পাশাপাশি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মাইক্রো ব্লগিং সাইটটির সব অফিস। কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেম অ্যাকসেস সুবিধাও বাতিল করা হয়েছে। ফলে কর্মীরা চাইলেও বিশেষ অনুমতি ছাড়া টুইটারের অভ্যন্তরীণ কোনো প্রযুক্তি ও সেবা ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারবেন না।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে টুইটারের পূর্ণ কর্তৃত্ব নিজের হাতে নেওয়ার পর যে গুঞ্জন শুরু হয়েছিল তারই বাস্তবায়ন শুরু হয়েছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, টুইটারে প্রায় ৫০ শতাংশ কর্মী চাকরি হারাতে যাচ্ছেন। পাশাপাশি কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশের সুবিধাও বাতিল করা হয়েছে।

টুইটারের পক্ষ থেকে কর্মীদের কাছে পাঠানো এক মেইল বার্তা বলা হয়, টুইটারকে একটি সুস্থ-স্বাভাবিক পথে এগিয়ে নিতে বিশ্বব্যাপী কর্মী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মী ছাঁটাইয়ের বিষয়ে ইলন মাস্ক বলেন, ছাঁটাইয়ের কোনো বিকল্প নেই, কারণ টুইটার দিনে ৪ মিলিয়ন ডলারের বেশি লোকসান করছে।

এদিকে ভারতে কর্মরত টুইটারের মার্কেটিং এবং কমিউনিকেশনস বিভাগের সকল কর্মীদের ‘কাজ বন্ধ করে বাড়ি চলে যাওয়ার’ জন্য মেইল পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, গত সপ্তাহে ৪৪ বিলিয়ন ডলারের কোম্পানিটি কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ইতোমধ্যে তার টুইটারের প্রধান নির্বাহী হওয়া নিশ্চিত হয়েছে। টুইটারের ৯ সদস্যর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন তিনি। এদের মধ্যে ছিলেন চেয়ারম্যান ব্রেট টেলর এবং প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি