সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
24 C
Dhaka

টিকটক বিক্রি নিয়ে যা জানাল বাইটড্যান্স

টেকভিশন২৪ ডেস্ক: ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। তারা শর্ত দিয়েছে অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হবে। অথবা যুক্তরাষ্ট্র তার দেশে অ্যাপটি নিষিদ্ধ করবে। এ সবকিছুর পরিপ্রেক্ষিতে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স জানিয়েছে, তারা এ অ্যাপ বিক্রি করবে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে থেকে জানা যায়, বাইটড্যান্স বলেছে, যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক বিক্রি করতে অথবা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার জন্য একটি আইন পাস করা হয়েছে। তবে টিকটক তার মালিকানাধীন একটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম টওটিয়াওতে অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করে বলে, টিকটক বিক্রির কোনো পরিকল্পনা নেই বাইটড্যান্সের। এছাড়া টিকটক জানায়, তারা ‘অসাংবিধানিক’ আইনটিকে আদালতে চ্যালেঞ্জ জানাবে।

এদিকে ২৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টিকটকের এই বিক্রয় বা নিষিদ্ধ প্রস্তাবে স্বাক্ষর করে আইনে পরিণত করেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে চীন সরকার। আর এ কারণেই তরুণদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা ও ব্যবহার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। শুধু যুক্তরাষ্ট্রেই ১৭ কোটি টিকটক ব্যবহারকারী রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাইটড্যান্স। তারা বলেছে, তাদের সংস্থা কখনো মার্কিন তথ্য সরবরাহ করেনি এবং করবেও না।

টিকটকের তথ্য অনুযায়ী, বাইটড্যান্সের চীনা প্রতিষ্ঠাতা ২০ শতাংশ শেয়ারের মালিক। প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানাধীন, যার মধ্যে প্রধান মার্কিন বিনিয়োগ সংস্থা কার্লাইল গ্রুপ, জেনারেল আটলান্টিক এবং সাসকুয়েহানা ইন্টারন্যাশনাল গ্রুপ রয়েছে। বাকি ২০ শতাংশ বিশ্বজুড়ে এর কর্মীদের মালিকানাধীন এবং বাইটড্যান্সের পাঁচ বোর্ড সদস্যের মধ্যে তিনজনই আমেরিকান। -তথ্যসূত্র: চ্যানেল২৪

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি